সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ঝ বগির চাকা লাইনচ্যুত হয়। ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, সিল্কসিটি এক্সপ্রেসের ঝ বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপ নূরুল ইসলাম গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। সপ্তাহব্যাপী এ সফর শেষে মঙ্গলবার ভোরে তিনি দেশে ফেরেন।
দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান-কে সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন ( দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল ( চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ( দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ ( দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান…
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় গতকাল সোমবার দুই দেশে নিহত হয়েছেন ২৬ জন। নিহতদের মধ্যে ১৫ জন রাশিয়া এবং বাকি ১১ জন ইউক্রেনের নাগরিক। রুশ প্রশাসনসূত্রে জানা গেছে, সোমবার ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহতরা রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ, ও ক্রিমিয়ার বাসিন্দা ছিলেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদার গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় প্রদেশের গেলেন্দঝিক জেলার পর্যটনপল্লী আরখিপো-ওসিপোভকায় ৩ জন শিশুসহ ৭ জন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। ক্রাসনোদার পাশাপাাশি একই দিন কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া এবং ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ বেলগোরোদেও ড্রোন হামলা করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে ক্রিমিয়া উপদ্বীপে ৪ জন এবং নিহত…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৯ ডলারে উঠেছে। এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে পরে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলে দাম আবার বাড়তে শুরু করে। একইভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম। মঙ্গলবার ডব্লিউটিআইয়ের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগের…
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সামনে এখন ‘শিরশ্ছেদের আগে শেষ সুযোগ’ রয়েছে। ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৩ আগস্ট) স্পষ্টভাবে জানায়, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না। তেহরানের এই বক্তব্যের বিপরীতে ট্রাম্প বলেন, ‘আমরা এখনই কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘তাদের জন্য একটি ভালো চুক্তিতে সই করার এটাই শেষ সুযোগ। শিরশ্ছেদের আগে আমি তাদের…
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়– গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য…
পাকিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় হয় হামলাটি। নিরাপত্তা বাহিনীর ধারণা, এটি আত্মঘাতী হামলা। সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। চলছে তল্লাশি-অভিযান ও তদন্ত। সোয়াতের এক পুলিশ কর্মকর্তা জানান, থানায় প্রবেশের সময় পুলিশ এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে ওই ব্যক্তি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায়ই সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের…
দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে…
প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে কঠোর শ্রম, প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্মনৈপুণ্যের স্বীকৃতিস্বপরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন এই পাঁচ বিভাগে তাদেরকে পুরস্কৃত করা হয়। শনিবার গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে ওই সেরা কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল…
