যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,এই মুহূর্তে আমরা কোনো বিদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দিচ্ছি না এবং অন্য কোনো দেশের আমন্ত্রণে সেখানেও যাচ্ছি না। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। প্রস্তাবিত এই পথটিতে জাহাজ চলাচলের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান লেন থাকবে, যাতে নৌযান…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপে অসন্তোষ বেড়েছে। দেশটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ তার অভিবাসননীতি ও কার্যক্রমের ওপর আস্থা হারিয়েছেন। তারা বলছেন, ট্রাম্প অভিবাসন ইস্যুতে বাড়াবাড়ি করেছেন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়েছে, অভিবাসন বিষয়ে জনসমর্থন কমে গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়টি অর্থনীতি বা ইরানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রোববার প্রকাশিত নতুন এক সমীক্ষা অনুযায়ী, মাত্র ৩৯ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক অভিবাসন বিষয়ে ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। দ্বিতীয় মেয়াদের শুরুতে এ হার ছিল ৪৯ শতাংশ। আল জাজিরা জানিয়েছে, জনগণের এমন অবস্থানের পরও ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ১০…
৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আশুলিয়াতে দুষ্কৃতিকারী ব্যাগ রেখে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটা কম। এছাড়া, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তিনি জানান, পুলিশ বাহিনীতে নিশ্চিত করা হয়, যেন আন এটেন্ডেড যানবাহন না থাকে;…
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। তাই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার। সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার বাইরে বসে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে যেভাবে আমরা সবাই মিলে লড়াই করেছিলাম, ঠিক একইভাবে সুশাসনের দায়িত্বও নিশ্চিত করতে চাই। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমেই এসব কিছু করতে হবে। এর বাইরে এই লক্ষ্য…
পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকার একা নয়, বরং প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সোমবার (৩ আগস্ট) এক বিশেষ ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হলেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। তবে আগস্ট মাসে এসে বৃষ্টির এ চেনা রূপ কিছুটা বদলাতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি আগস্ট মাসে সার্বিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কম বৃষ্টিপাতের মধ্যেও উজান ও দেশের অভ্যন্তরে সাময়িক ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুলাই…
নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৩ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান। তিনি নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক…
আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ আদালতের চত্বরে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) উত্তর দারফুর রাজ্যের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামের একটি প্রথাগত আদালতে এ হামলা চালানো হয়। রক্তক্ষয়ী এই সুদান গৃহযুদ্ধে উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ওপর নজর রাখা আইনি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইমার্জেন্সি লয়ার্স’ এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ঘটনার সময় স্থানীয় বিরোধ ও বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য একটি গাছের নিচে গড়ে তোলা ঐতিহ্যবাহী আদালত চত্বরে অসংখ্য সাধারণ মানুষ জড়ো…
ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এ আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এ তথ্য সামনে এসেছে। সোমবার (০৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে।’ এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা ‘স্থগিত রাখতে’ অনুরোধ করেছে। প্রতিবেদনে…
আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তরুণ এই উদ্ভাবকদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। বৈঠকে এমআইএসটির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে…
