Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ, ৩৬ দিনে মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো ও পঙ্গুত্ব বরণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়; এটি সর্বস্তরের মানুষের। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের…

Read More

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশ মানের নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় মার্কারি (পারদ) শনাক্ত হয়েছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুদ না করার পাশাপাশি ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএসটিআই। মঙ্গলবার (৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএসটিআই জানায়, বাজার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় পাকিস্তানের এস.জে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াটেনিং ক্রিমে ১২০ দশমিক ৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪ দশমিক ৭২ পিপিএম এবং লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিম ও নাভিয়া হোয়াটেনিং ক্রিমে যথাক্রমে ৫৯ দশমিক ৮২ ও ৭৯ দশমিক ৭০ পিপিএম মার্কারি পাওয়া গেছে। এ…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল সফর করছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তাদের এই সফর। বাংলাদেশ সরকারের নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করেছেন। তিনি জানান, বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের আগ্রহ জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্সকেও আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। চলতি বছরেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ-এর মিটিং হবে বাংলাদেশে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৭০ হাজারের বেশি রোহিঙ্গাদের পাসপোর্ট মিমাংসিত বিষয়। এটা নিয়ে সৌদিতে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। শুধু একটি সেক্টরে আটকে না থেকে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চায় বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরােষ্ট্রর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেলস’র কথা স্মরণ করেন। সাক্ষাতে মার্কিন কমান্ডার বিভিন্ন নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে ‘ক্যারাত’ (Cooperation Afloat Readiness and Training) মহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের অংশগ্রহণের কথা…

Read More

প্রতিবেশী ইরাকের সাথে ইরানের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক সবচেয়ে সুদৃঢ় ও সেরা অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে থেকে জানা যায়, আরাঘচি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বলেন, সৌভাগ্যবশত, ইরাক সরকারের সাথে ইরানের বর্তমান সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থায় রয়েছে। সম্প্রতি ইরাকি প্রধানমন্ত্রীর তেহরান সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরাকের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরে দুই দেশের মাঝে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। আরাঘচি আরও উল্লেখ করেন যে, ইরান ও ইরাকের মধ্যকার এই সহযোগিতা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং সাধারণ আঞ্চলিক ইস্যুগুলোতে অভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার পাশাপাশি…

Read More

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা স্থিতিশীল করতে গত সপ্তাহে ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে হামাসের যে সমঝোতা হয়েছে, সেটি নিয়েই ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কথা জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘সাম্প্রতিক সময়ে হামাসের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার কিছু মতপার্থক্য রয়েছে। আমি সেটি গোপন করছি না।’ ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, গাজার পুনর্গঠন শুরু করার আগে হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং পুরো গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত করতে হবে। ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন নেতানিয়াহু। এর আগে, গত সপ্তাহে…

Read More

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। হাওড় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণা লব্ধ জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে। সাক্ষাতকালে তারা বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন নিয়ে আলোচনা করেন। কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মত দেশগুলোর অবস্থান তুলে ধরার বিষয়ে তারা একমত হন। এ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে একদল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী…

Read More

দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে জাপান প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার একটি বৃহৎ আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার অর্জন করতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (৪ আগস্ট) জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রোমোশন সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কেবল একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য নয়, বরং দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক…

Read More

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরটি ঘুরে দেখবেন। সর্ব সাধারণের জন্যে উন্মুক্ত হবে পরদিন ৬ আগস্ট। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জুলাই জাদুঘর নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রী সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে…

Read More