Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে। এছাড়া কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, এল সালভাদর, নিকারাগুয়া, পানামা, পেরু এবং হন্ডুরাসের উপকূলে ০.৩ মিটারের কম উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মেক্সিকোর ওহাকা রাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ জানিয়েছেন, ভূমিকম্পটি মাঝারি তীব্রতায় অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে,…

Read More

কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরান। এতে ঘাঁটির সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। আইআরজিসি জানিয়েছে, দুই পক্ষের চলমান চরম উত্তেজনার মধ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এটি ছিল তাদের ১৫তম দফার বড় ধরনের প্রতিশোধমূলক হামলা। এই হামলায় মার্কিন বিমান ঘাঁটির একটি অত্যাধুনিক দীর্ঘপাল্লার রাডার সিস্টেম এবং বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। বিবৃতিতে ইরান…

Read More

রাজধানীর হাজারীবাগে টিনশেড জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে টিনশেড একটি জুতার কারখানায় আগুনের খবর পাই। তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে দুটি ইউনিট। পরে বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Read More

আন্তর্জাতিক বাজারে গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে সোনার। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর ফলে, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। আর এই দ্বিমুখী সংকটের প্রভাবেই বিশ্ববাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। শুক্রবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এদিন গ্রিনিচ মান সময় ৪টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। তবে, দিনের শুরুতে এটি…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগ অব্যাহত রয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায়…

Read More

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা নতুন করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন। তিনি জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস খোলার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলায় কলম্বিয়ার অংশগ্রহণ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে দে লা এসপ্রিয়েলার কার্যালয় জানায়, ইসরায়েলের সঙ্গে ‘ঐতিহাসিক জোট’ পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে জেরুজালেমে দূতাবাস স্থাপন করা হবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা করেছে, তাতে কলম্বিয়ার হস্তক্ষেপও প্রত্যাহার করা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েল…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রচেষ্টার ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ উন্নত না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। শুক্রবার (১৭ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বৃহস্পতিবার কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাতিহ বিরোল এ মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ নিয়ে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। তেল নিরাপত্তা এখনও একটি গুরুতর বিষয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, এবং এ বিষয়ে আমি উদ্বিগ্ন। এদিকে, হরমুজ নিয়ে উত্তেজনা বৃদ্ধির ফলে…

Read More

চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রমও এরই মধ্যে শুরু হয়েছে এবং পুরোপুরি পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সড়ক দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা…

Read More

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ সংক্রান্ত কিছু গোয়েন্দা নথিও অবমুক্ত (ডিক্লাসিফাই) করেছেন বলে জানান তিনি। এদিন স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি নির্বাচনী সিস্টেমে থাকা চমকে দেওয়া দুর্বলতাগুলোর গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য প্রকাশ করার ঘোষণা দিচ্ছি।’ ‘এই তথ্য-প্রমাণ দেখাবে, আমাদের নির্বাচনী ব্যবস্থা হ্যাকিং, অপব্যবহার ও বিদেশি হস্তক্ষেপের জন্য বিপজ্জনকভাবে উন্মুক্ত- যে আগে কখনো কল্পনা করা হয়নি,’ দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আরও উদ্বেগের বিষয় হলো, বহু বছর ধরে এই গুরুত্বপূর্ণ…

Read More

ইরানে মার্কিন হামলার পর কাতার, কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শুক্রবার (১৭ জুলাই) ভোরে কাতারের রাজধানী দোহায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইভাবে এদিন কুয়েত ও বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। বিমান হামলার প্রেক্ষিতে দেশগুলোতে জারি করা হয় সতর্কসংকেত। বার্তা সংস্থা এএফপির বরাতে জিও নিউজ জানায়, সাংবাদিকেরা দোহা থেকে জানিয়েছেন, শুক্রবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর দেশটিতে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জারি করা হয় সতর্কবার্তা। বার্তায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়। তবে পরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাতারকে লক্ষ্য করে ছোড়া একটি…

Read More