রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। মঙ্গলবার (১৬ জুন) সংসদে উত্থাপিত এক প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে রাজধানীর নর্দমা ও খাল থেকে পলি-বর্জ্য অপসারণ, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন, ক্যাচপিট স্থাপন ও ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া দল গঠন করা হয়েছে। মধ্যমেয়াদে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন এবং জিয়া সরণি ও শ্যামপুর খালের আউটলেট নির্মাণ চলছে। রাজধানীতে দীর্ঘমেয়াদে প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়ন, নতুন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, পাম্প স্টেশন স্থাপন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাজধানী ঢাকার যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে এসব তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা। ড. মো. হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে হকারদের বিকল্প কর্মসংস্থান এবং ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে দীর্ঘদিন ধরে ব্যাপক বিনিয়োগ হয়েছে এবং জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন এটি পরিত্যক্ত ঘোষণা করা হলে সেটি…
সারাবিশ্বের সঙ্গে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশও। শহর থেকে গ্রাম—সব জায়গায় এখন ফুটবলের আলোচনা ও মুখর বিতর্ক। বিশ্বকাপে কে কোন দলের সমর্থক এবং কার হাতে উঠবে সোনালী ট্রফি, তা নিয়ে চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্কের শেষ নেই। এই তুমুল উন্মাদনার আবহে এবার জানা গেল খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দলকে সমর্থন করছেন। সরাসরি কোনো দেশের নাম মুখে না আনলেও তার দেওয়া বিশেষ ইঙ্গিত ধরে নেটিজেন ও ফুটবলপ্রেমীদের বুঝতে বাকি নেই তার প্রিয় দল কোনটি। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। দেশের সার্বিক পরিস্থিতি ও নানা বিষয়ের আলোচনার একপর্যায়ে অবধারিতভাবেই…
প্রথমবারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিনটি দেশ– যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ ছাড়া কেবল যুক্তরাষ্ট্রে একই দিনে একাধিক ম্যাচ দেখতে ভ্রমণক্লান্তির মতো বিষয় সামলাতে হবে যে কাউকে। সে কারণে মাঠে বসে দিনে দুটি করে ম্যাচ দেখতে ব্যক্তিগত জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত ১১ জুন দিবাগত রাতে বিশ্বকাপের পর্দা উঠেছিল মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একইদিন রাতে ইনফান্তিনো উড়ে যান আরেক শহর গুয়াদালাহারাতে। সেখানে দেখেছেন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ। অথচ মেক্সিকোর এই দুই শহরের দূরত্ব ২৮৫ মাইল, যা উড়োজাহাজে পাড়ি দিতে সময় লাগে এক ঘণ্টার কিছু বেশি।…
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি রূপরেখা বা ভিশন নির্ধারণ করেছে সরকার। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় এই মহাপরিকল্পনা সাজানো হয়েছে, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের যোগ্য নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করা। মঙ্গলবার(১৬ জুন) ঢাকায় র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব পরিবর্তনের কথা তুলে ধরেন। শিক্ষা ব্যবস্থার এই আমূল রূপান্তরের জন্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চারটি মূল স্তম্ভ এবং একটি আধুনিক উপাদানের কথা ঘোষণা করেন। তিনি জানান, এখন থেকে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো…
ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফৌজদারি বিশেষজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে বলা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। বিশেষ এই বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের জেল আপিল শুনানির জন্য বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। বর্তমানে এর…
মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৬ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তারা সরকারের শিল্প প্রতিষ্ঠান চলার যে নিয়ম আছে সেই অনুযায়ী চালাতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে সেটা। তথ্যমন্ত্রী…
উত্তরাঞ্চলের বৃহৎ আমের হাট রাজশাহীর বানেশ্বর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি হাট ও হাটের মধ্যে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। ২০২০ সালে একবার এসেছিলাম, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি…
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবরকে ‘ভুয়া সংবাদ’ বলেও উড়িয়ে দিয়েছেন। যদিও শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান সম্মত হয়েছে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে— এমন খবরও ভুয়া। এটি ডেমোক্র্যাটদের ছড়ানো মিথ্যা প্রচার।’ একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের…
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনও ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরায়েলি বাহিনী সরিয়ে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে,…
