Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকার জোগান দেওয়া হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান। এবারের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

Read More

ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে…

Read More

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবাগামী একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর জরুরি সেবার ঘাটতির কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়। কম্বোলচা টাউন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করা একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাড়া খাদে পড়ে যায়। বাসটি যে সড়ক দিয়ে চলছিল, সেটি বিপজ্জনক ও আঁকাবাঁকা পথ হিসেবে পরিচিত। সংঘাতকবলিত ওই অঞ্চলে অবকাঠামোগত সীমাবদ্ধতা দুর্ঘটনার পর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের…

Read More

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।” বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা…

Read More

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৫টি অঞ্চল ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হিসেবে একটি সমঝোতা চুক্তি ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স অনলাইন মাধ্যমে এই চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। চুক্তির আওতায় ইরানের বন্দরে আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনা শুরুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের পক্ষে সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানা গেছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ কোনো পাঠ এখনও প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, স্বাক্ষর অনুষ্ঠানের পরই এটি প্রকাশ করা হতে পারে। তবে…

Read More

মায়ামির তীব্র গরম আর আর্দ্রতার চেয়েও মাঠের ভেতরের উত্তাপ যেন ছাড়িয়ে গেল সবকিছুকে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়া সৌদি আরব। মঙ্গলবার (১৬ জুন) মায়ামি স্টেডিয়ামেও আরও একটি মহাকাব্যিক রূপকথা লেখার একদম দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে একেবারে শেষ মুহূর্তে নিশ্চিত হারের লজ্জা থেকে বাঁচালেন তরুণ ফরোয়ার্ড মাক্সিমিলিয়ানো আরাউহো। ম্যাচের ৮০ মিনিটে তার করা দুর্দান্ত এক সমতাসূচক গোলে সৌদি আরবের বিপক্ষে ১-১ ব্যবধানে স্বস্তির সমতায় ফিরেছে উরুগুয়ে। এর আগে ম্যাচের প্রথমার্ধে ফুটবল বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে দিয়েছিল এশিয়ান পরাশক্তি সৌদি আরব। ম্যাচের ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী এক হেড নেন সৌদির হাসান আল…

Read More

সকালে এসে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে– এমন ধরাবাঁধা নিয়ম ছিল প্রথমে। পরবর্তিত নিয়মে ম্যাচের একদিন আগে মেক্সিকো থেকে দেশটিতে গিয়ে খেলার সুযোগ পায় ইরান। এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা তো ছিল-ই। এমন রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান। যেখানে মধ্যপ্রাচ্যের দেশটি দু‘বার পিছিয়ে পড়েও নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। ম্যাচের ৭ মিনিটেই ঘটে অঘটন। ফিফা র‍্যাংকিং থাকা ৮৫ নম্বর দল নিউজিল্যান্ড এগিয়ে যায় এলিজা জাস্টের গোলে। ম্যাচের ২৪ মিনিটেই গোল করার একটি দুর্দান্ত সুযোগ হাতছাড়া করে ইরানের ফরোয়ার্ড মেহদি তারেমি। তার পাওয়ার শটটি গোল বারে লেগে ফিরে আসে। তবে, তিনি বলটি পাস করলে গোলের…

Read More

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি। শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে। তাদের আরও হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ খারাপ কিছু করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। হাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হামের টিকাদানে শতভাগ স্বার্থক। পুরো দেশে শতভাগের বেশি টার্গেট আমরা অর্জন…

Read More