Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (১৬ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নেই। এই জার্নালিজম নিয়ে নীতিমালা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে। যেসব সিটিজেন জার্নালিজম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করে, তারা সরকারের শিল্প প্রতিষ্ঠান চলার যে নিয়ম আছে সেই অনুযায়ী চালাতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে সেটা। তথ্যমন্ত্রী…

Read More

উত্তরাঞ্চলের বৃহৎ আমের হাট রাজশাহীর বানেশ্বর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি হাট ও হাটের মধ্যে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের আমের স্বাদ গ্রহণ করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। ২০২০ সালে একবার এসেছিলাম, তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। আমি যুক্তরাষ্ট্রের একটি…

Read More

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবরকে ‘ভুয়া সংবাদ’ বলেও উড়িয়ে দিয়েছেন। যদিও শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান সম্মত হয়েছে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে— এমন খবরও ভুয়া। এটি ডেমোক্র্যাটদের ছড়ানো মিথ্যা প্রচার।’ একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনও ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরায়েলি বাহিনী সরিয়ে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে,…

Read More

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকার জোগান দেওয়া হবে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান। এবারের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

Read More

ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে…

Read More

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবাগামী একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি আঁকাবাঁকা সড়ক থেকে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর জরুরি সেবার ঘাটতির কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়। কম্বোলচা টাউন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ডেসি এলাকা থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করা একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাড়া খাদে পড়ে যায়। বাসটি যে সড়ক দিয়ে চলছিল, সেটি বিপজ্জনক ও আঁকাবাঁকা পথ হিসেবে পরিচিত। সংঘাতকবলিত ওই অঞ্চলে অবকাঠামোগত সীমাবদ্ধতা দুর্ঘটনার পর পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের…

Read More

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।” বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা…

Read More

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৫টি অঞ্চল ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত…

Read More