ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাসের পর থেকেই এই ছুটি কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির পর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হবে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যখনই প্রয়োজন হবে যুদ্ধ করবে এবং যেখানেই প্রয়োজন হবে করবে আলোচনা। তিনি এই নীতিকে দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর অর্পিত একটি মূল দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের। বুধবার (২০ মে) তেহরানে দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এবং হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একজন মার্কিন-ইসরায়েলি হামলায় এবং একজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। আরাঘচি প্রয়াত দুই মন্ত্রীর স্মৃতিচারণ করেন এবং তাদের পেশাগত বৈশিষ্ট্য ও নৈতিক মানের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সামগ্রিক ব্যবস্থা এবং এর উদ্দেশ্যগুলোর সাথে পূর্ণ…
দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে। মির্জা ফখরুল বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি সম্মান শেখাতে হবে। নিরাপদ…
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন বিরাট চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালো হবে। জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জ দেখছেন এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য। বর্তমান সরকার জনগণের সরকার। সরকার দেশের মঙ্গল চাইবে—আমাদের বিশ্বাস,…
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতবিরোধের খবর সামনে এসেছে। উভয় নেতা এক ঘণ্টাব্যাপী ফোনে কথা বলেছেন এবং উত্তপ্ত সেই ফোনালাপে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরুর পক্ষে জোর দিলেও ট্রাম্প আপাতত কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে দুই নেতার মধ্যে টানাপোড়েন বেড়েছে বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইরান যুদ্ধ কীভাবে এগোবে, তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই অবস্থানে নেই বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। দুই নেতা প্রায় এক ঘণ্টাব্যাপী উত্তপ্ত ফোনালাপে কথা বলেছেন। ওই ফোনালাপে…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তিরক্ষাকে শুধু একটি দায়িত্ব নয়, মানবতার প্রতি গভীর নৈতিক অঙ্গীকার হিসেবে বিবেচনা করে। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফরাসিভাষী দেশগুলোর শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে আত্মোৎসর্গকারী ১৭৪ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান। তিনি নারী শান্তিরক্ষীদের মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান ও কার্যকর অবদানের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি…
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি…
রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মে) মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে পাশের ফ্লাটে নৃশংসভাবে হত্যা করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর অতর্কিত হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে তাদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হবে। পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা…
ইরানের সহায়তায় একদিনেই হরমুজ প্রণালি দিয়ে ২৬টি জাহাজ অতিক্রম করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথে স্বাভাবিক চলাচল পুনরায় চালুর আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে বলে জানায় তারা। খবর আল-জাজিরার। বুধবার (২০ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ আইআরজিসির এক বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আইআরজিসি নৌবাহিনীর অনুমতি ও সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদিকে, ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হরমুজ প্রণালির একটি নতুন মানচিত্র প্রকাশ করে। সেখানে একটি নিয়ন্ত্রিত সামুদ্রিক অঞ্চল চিহ্নিত করা হয়, যেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো…
