দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত খুঁজে নিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি। শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। চলতি বছরের এপ্রিলের শুরুতে বাফুফে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। এতে প্রায় ২৭০ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন স্প্যানিশ কোচ কাবরেরা। পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়ায় শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন ডুলি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট আজ বিক্রি করা হবে। শুক্রবার (২২ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এ ছাড়া, ২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪…
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১…
আগামী শনিবার (২৫ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সকাল ৯ টায় ময়মনসিংহ ত্রিশালের উদ্দেশে যাত্রা (সড়ক পথে) শুরু করবেন। দুপুর ১২টায় ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন। দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান ও তিন দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায়…
আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছুটির দিনগুলোয় উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রোরেল পুরোপুরি বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এ তথ্য জানিয়েছে। ডিএমটিসিএলের প্রকাশিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোয়…
সামাজিক যোগাযোগমাধ্যমের এক অদ্ভুত তারকাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে বাংলাদেশে। তবে এই তারকা কোনো অভিনেতা বা গায়ক নয়, বরং সোনালি চুলওয়ালা এক অ্যালবিনো মহিষ। এর ডাকনাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আসন্ন কুরবানিতে জবাই হওয়ার কথা মহিষটির। এটির মাথাভর্তি ঢেউ খেলানো সোনালি চুলের ধরন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার স্টাইলের চুলের মতো। ফলে কুরবানির আগেই মহিষটিকে একনজর দেখতে আর ছবি তুলতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এ নিয়ে বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচার হচ্ছে খবর। ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপিও এ নিয়ে প্রতিবেদন করেছে। এতে মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফের’ অনুকরণে শিরোনামে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করা হয়েছে। মহিষটির ৩৮…
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। সেনাপ্রধান বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক…
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চারদিনের চীন সফরে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) এ ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আলোচনা করতে মার্চের শেষ দিকে বেইজিংয়ে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরআগে ২০২৫ সালের আগস্টে চীনে গিয়েছিলেন শেহবাজ। ওই সময় দেশটিতে সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন শেহবাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা এবং ওয়াশিংটনের ‘কাণ্ডজ্ঞানহীন’ পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে ট্রাম্পকে জমকালো অভ্যর্থনা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর বুধবার…
গাইবান্ধার ফুলছড়িতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ভিজিএফের ৪৬৭ বস্তা সরকারি চালসহ দুটি নৌকা ডুবে গেছে। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো নেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কালির বাজারের গুদাম থেকে আনা ভিজিএফের চাল বালাসীঘাটে রাখা হয়। সেখান থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য দুটি নৌকায় করে ৪৬৭ বস্তা চাল নেওয়া হয়। এসময় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে নৌকা দুটি চালসহ নদীতে ডুবে যায়। পরে নৌকা সংশ্লিষ্টরা ও…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠে সামিয়ানা, প্যান্ডেল, অজুখানা, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশ-নির্গমন গেট নির্মাণসহ নানা কাজ চলছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মাঠের ভেতরে ত্রিপল, লাইট, ফ্যান বসানো, কন্ট্রোল রুম স্থাপন এবং ভিআইপি টয়লেটসহ বিভিন্ন কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ঈদের আগের দিন সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা, সাউন্ড সিস্টেম, সিসিটিভি নজরদারি ও বিদ্যুৎ সরবরাহেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি সরবরাহ…
