Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। আজ (১৬ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যলয় থেকে তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৭ মে বিকাল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। পরের দিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের…

Read More

আগামী বছরের হজযাত্রার টিকিট মূল্য কমিয়ে ১ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি ও সার্বিক অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এয়ারলাইনসগুলোর বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা বন্ধ করা সম্ভব হলে হজের মোট খরচ কমিয়ে আনা সম্ভব জানিয়ে হাব সভাপতি বলেন, হজ ডেডিকেটেড ফ্লাইটের নামে বিমান সংস্থাগুলো হজযাত্রীদের কাছ থেকে প্রায় ৫৪ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে। এমন একচেটিয়া ব্যবসার কারণে সাধারণ যাত্রীদের ওপর আর্থিক চাপ বাড়ছে। সৈয়দ গোলাম সরওয়ার বলেন, টিকিটের…

Read More

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উদ্ধারকর্মীরা বলেছেন, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা অন্যান্য ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পরপরই আগুনের লেলিহান শিখা বাস ও আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ।…

Read More

আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের ৫০ বছর পূর্তি। ১৯৭৬ সালের এই দিনে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাব ও পানি সংকটের বিরুদ্ধে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে দেশজুড়ে শুরু হয়েছিল ঐতিহাসিক গণআন্দোলন। সে সময় রাজশাহীর মাদরাসা মাঠে লাখো মানুষ সমবেত হয়ে লংমার্চে অংশ নেয়। মাওলানা ভাসানী তখন ঘোষণা দিয়েছিলেন, মরণবাঁধ ফারাক্কা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও—যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। এ সময় গঙ্গার ন্যায্য পানি না দিলে, দিল্লির মসনদ কাঁপিয়ে দিব বলেও হুঁশিয়ারি করেন ভাসানী। পরবর্তীতে লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। এই আন্দোলনের মাধ্যমে ফারাক্কা ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসে। ১৯৭৪ সালে ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকেই…

Read More

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। আপনাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি, আমি আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব এবং সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব উদ্বোধনের চেষ্টা করব। তিনি বলেন, আসার সময় অনেকে স্লোগান দিয়েছেন, কুমিল্লা বিভাগ চাই, ঠিক আছে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবেই। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের…

Read More

টানা তিন দশকে ১৮ বার লটারি জেতা কোনো সাধারণ ঘটনা নয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন অলৌকিক সৌভাগ্যের দেখা পেয়েছেন রবার্ট বেভান নামের এক মার্কিন নাগরিক। একের পর এক লটারি জয়ের পর বিশ্বজুড়ে যখন তাকে নিয়ে তুমুল কৌতূহল, ঠিক তখনই নিজের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের আসল রহস্য ফাঁস করেছেন তিনি। শনিবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে রবার্ট বেভানের এই চমকপ্রদ জীবনের গল্প তুলে ধরা হয়েছে। সম্প্রতি বেভান ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ নামের একটি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জিতেছেন। আর এর মাধ্যমেই তার জীবনে মোট ১৮ বার লটারির পুরস্কার জয়ের এক অনন্য রেকর্ড তৈরি হলো। আইডাহো লটারি…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র এবং সমাজকে আমাদের মেরামত করতে হবে। মেরামতের প্রতিটি পর্বে আমরা সংশ্লিষ্ট সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের করণীয় নির্ধারণ করতে চাই। আজ (শনিবার) দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিলনায়তনে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নূরউল্লাহ। তিনি বলেন, আমাদের মাতৃভূমির বয়স ৫৫ বছর। এই বয়সে আমরা যারা আছি খুবই সৌভাগ্যবান যে, পুরো পর্বটি আমাদের চোখের সামনেই ঘটেছে। এ সকল গৌরবগাথা যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, তেমনি প্রতিটি বিপর্যয়ের পরিস্থিতিও দেখার…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্যদিয়েই প্রমাণিত হবে। শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, যে কারণে এ বছর চুক্তি শেষে এটি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন করা হবে। বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’ দেশের সার্বভৌমত্ব ও…

Read More

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আমরা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে…

Read More

চীন সফর শেষে তাইওয়ানকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা তিনি দেখতে চান না। এমন পদক্ষেপ বড় ধরনের সংঘাত তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি, আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকের পর শুক্রবার (১৫ মে) দেশে ফেরার পথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। তিনি চান তাইওয়ান ও চীন শান্ত থাকুক। ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তাইওয়ান ইস্যুতে বিস্তারিত কথা হয়েছে। তবে তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। এদিকে চীন…

Read More