Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান সংকট নিরসনে চীনের যেকোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে ইরান স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। আব্বাস আরাকচি বলেন, ‘আমরা আবারও মার্কিনিদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে চায়।’ নয়াদিল্লি থেকে এএফপি জানায়, আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দাবি করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইরানের যুদ্ধের সময় সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও…

Read More

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভার মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১১টায় তিনি মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরে যাচ্ছেন। পথিমধ্যে এই পথসভায় অংশ নিচ্ছেন তিনি। এদিন সকাল ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী-সমর্থকরা ব্যানার-ফেষ্টুন নিয়ে এই পথসভায় সমবেত হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষীপুর বাজার মাঠের পথসভাটি হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়। সরকারপ্রধান এদিন বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫…

Read More

এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।…

Read More

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১৬ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিস জানায়, আজ সকালের পর থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায়…

Read More

ঈদযাত্রাকে সামনে রেখে আজ শুরু হচ্ছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩, ২৪ ও ২৫ মে’র টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ…

Read More

পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারে থাকা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাম প্রসাদ সরকার (৩৬)। তিনি টাঙ্গাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন। দুর্ঘটনাটি ঘটে পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মে) প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৫ মে) লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে…

Read More

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,…

Read More

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হবে। ওয়াশিংটনে বৈরুত-তেল আবিব শীর্ষ বৈঠকের পর শুক্রবার (১৫ মে) মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য নিশ্চিত করে। গত ১৬ এপ্রিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও উভয় পক্ষ থেকে খুব কম সময়ই এই যুদ্ধবিরতি মানা হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান ও ড্রোন হামলার বিপরীতে উত্তর ইসরাইলের হিজবুল্লাহর ড্রোন হামলা অব্যাহত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, ‘১৬ এপ্রিলের সংঘর্ষবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে, যাতে অগ্রগতি আরও এগিয়ে নেওয়া যায়।’ পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, ওয়াশিংটনে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইসরাইল-লেবানন আলোচনা ছিল…

Read More

ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর সড়ক পথে তিনি গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। সফরসূচি অনুযায়ী, যাত্রা পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে…

Read More

জাপানের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। শক্তিশালী এই কম্পনের সময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অভিজ্ঞতার কথা জানাতে থাকেন। তবে শক্তিশালী এই কম্পনের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের সংশ্লিষ্ট…

Read More