ছোট পর্দা থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। নিয়মিত ওটিটি প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় কাজ করে আলোচনায় আসা এই তারকা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। কাজের ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভোলেন না তিনি। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেল এক স্নিগ্ধ ও নতুন লুকে। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তানজিকা। ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ছবিতে তানজিকাকে গাঢ় সবুজ রঙের একটি জামদানি শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজ এবং কানে বড় ঝুমকা পরেছেন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, বঞ্চনার শিকার না হই, উপেক্ষিত না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে সেটা প্রমাণ করেছি। বিএনপি চাইলে সেটা পারি, প্রমাণও পেয়েছি। শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। পানিসম্পদ মন্ত্রী বলেন, রাস্তা-ঘাট, জলাবদ্ধতা, স্কুল-কলেজ, মাদরাসাসহ উন্নয়নের দিক থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছি গত ১৭ বছর। এখান থেকে আমাদেরকে বের হয়ে…
হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গ্যাভি, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্বের ইতিহাসে এত কম সময়ে এত বড় জনগোষ্ঠীর জন্য এত দ্রুত বিপুল পরিমাণ টিকা আর কোনো দেশ সংগ্রহ করতে পারেনি, যা বাংলাদেশ করেছে। আজ শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার একটি ভেন্টিলেটরও রেখে যায়নি, এমনকি হাম (মিজলস) প্রতিরোধের টিকাও মজুত ছিল না। বর্তমান সরকার শূন্য হাত থেকেই কাজ শুরু করেছে। এখন দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করা সম্ভব হয়েছে। আগামী মঙ্গলবার দুপুর সাড়ে…
দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ জন। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের…
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আর বেশি ধৈর্য ধরবো না, তাদের (ইরান) একটি চুক্তিতে আসা উচিত। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু ‘জনসংযোগের কারণে’ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র না পায়, এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে তিনি একমত হয়েছেন। একইসঙ্গে তিনি আরও বলেন, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে। ট্রাম্প বলেন, আমরা অনেক সমস্যার সমাধান করেছি, যেগুলো অন্যরা করতে পারতো না। তবে শি জিনপিং ইরান নিয়ে ট্রাম্পের…
আজ থেকে বাজারে মিলছে সাতক্ষীরার জনপ্রিয় আম হিমসাগর। প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী জেলার আম চাষীরা আজ শুক্রবার (১৫ মে) গাছ থেকে হিমসাগর আম ভাঙা শুরু করেছেন। শহরের কুকরালী এলাকার আম চাষি হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইংল্যান্ড ও ইতালী যাচ্ছে হিমসাগর। চাষি খোকা জানান, আজ শুক্রবার চার টন হিমসাগর আম আমার বাগান থেকে বিদেশ যাবে। বায়ারদের নিকট প্রতিমণ আম তিন হাজার টাকায় বিক্রি করেছি। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, হিমসাগর আম এখন পরিপক্ব। আজ শুক্রবার থেকে চাষীরা বাজারজাত করতে পারবেন। আগামী ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি জাতের আম বাজারজাত করা যাবে। এ…
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার সরকার চালু করতে যাচ্ছে প্রবাসী কার্ড। আগামী দুই মাসের মধ্যে প্রবাসী নাগরিকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি জানিয়েছেন, বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহ যোগাতেই সরকার এই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। যদিও আগে থেকেই প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কার্ড বা বিএমইটি কার্ড চালু রয়েছে। মূলত, বৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটিতে নিবন্ধিতরা এই কার্ড পেয়ে থাকেন। যেসব সুবিধা থাকছে প্রবাসী কার্ডে এই কার্ডধারী শ্রমিকের সব তথ্য সরকারি তথ্যভাণ্ডারে জমা থাকে। ফলে…
দশকের পর দশক ধরে আটলান্টিক মহাসাগরের একটি রহস্য ভূতত্ত্ববিদদের ভাবিয়ে তুলছিল। বারমুডা দ্বীপটি কেন আশপাশের সমুদ্রতলের তুলনায় এত উঁচুতে অবস্থান করছে, যেখানে এর আগ্নেয়গিরিগুলো ৩ কোটিরও বেশি বছর ধরে নিষ্ক্রিয়? সাধারণত আগ্নেয়গিরি নিভে যাওয়ার পর সমুদ্রতল নিচে নেমে যাওয়ার কথা থাকলেও বারমুডার ক্ষেত্রে তা হয়নি। মার্কিন বিজ্ঞানীদের একটি দল দাবি করছে, তারা অবশেষে এই রহস্যের জট খুলতে পেরেছেন। খবর এনডিটিভির। বিজ্ঞানীদের মতে, বারমুডা এমন এক ধরনের ভূতাত্ত্বিক গঠনের ওপর দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর আর কোথাও দেখা যায়নি। কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তাদের গবেষণাটি সম্প্রতি কার্নেগি সায়েন্সের…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে ‘নভো গ্রুপ ইনভেস্টর মিট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর বিপুল জনসংখ্যা ও তরুণ শ্রমশক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক উৎপাদন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে তৈরি পোশাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস। তবে গার্মেন্টস ও…
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একইসঙ্গে পাঠ্যবইয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্যবই পরিমার্জন এবং একটি যুগোপযোগী নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মাহবুবুল হক পাটওয়ারী বলেন, অতীতে পাঠ্যপুস্তকে ইতিহাসের যে বিচ্যুতি ঘটেছিল, এবার তা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমাদের বীর নায়কদের কার কী অবদান,…
