সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ বা ‘ফালা ফালা’ কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অভিশংসন কমিটি গঠনের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। এতে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন তিনি এবং পরিস্থিতি আরও জটিল হলে তার প্রেসিডেন্ট পদও ঝুঁকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার(১১মে) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানিয়েছে, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগসংক্রান্ত নথি ও প্রমাণ পর্যালোচনা করবে। গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কিউবা সরকারের ওপর চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতে সামরিক হামলার রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ১৯৬২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্র কিউবার ওপর নৌ-অবরোধ আরোপ করে। যুক্তরাষ্ট্র মনে করেছিল, নিজেদের ভূখণ্ডের এত কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্তমান পরিস্থিতিতে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বিরুদ্ধে সামরিক…
হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি একটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না, এসব বিষয় নিয়েই তদন্ত করা হবে। তিনি বলেন, দায়সারাভাবে কারো ওপর দায় চাপাতে নয়, প্রকৃত কারণ অনুসন্ধানেই এ তদন্ত হবে। অবহেলার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি হামের চিকিৎসায় সরকারের…
পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। একইসঙ্গে বিনিয়োগ বরাদ্দেও কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না বলে তিনি জানান। তার ভাষায়, এটি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীরও সুস্পষ্ট সিদ্ধান্ত। আর্থিক খাতকে সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে। অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাজার ও বিনিয়োগ খাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশা…
র্যাম্পের উজ্জ্বল আলোকছটা থেকে ওটিটির পর্দায় নিজেকে চিনিয়ে দেওয়া এক উদীয়মান নক্ষত্র সানজিদা তাসনিম। হালের এই অভিনেত্রী ও মডেল কেবল তার রূপ দিয়ে নয়, বরং সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে জয় করছেন দর্শকদের মন। চরকির আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করে তিনি ইতোমধ্যে নিজের মেধার জানান দিয়েছেন, যেখানে পরিচালক শিহাব শাহীনের নির্দেশনায় তার উপস্থিতি ছিল নজরকাড়া। সানজিদার এই পথচলা শুরু হয়েছিল নেহাত শখের বশে। নবম শ্রেণিতে পড়ার সময় এনটিভিতে নাচের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তবে জীবনের মোড় ঘুরে যায় দীপ্ত টিভির রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ। সেরা তিন বিজয়ীর একজন হয়ে তিনি বুঝতে পারেন, অভিনয়ের এই রঙিন ভুবনই তাকে ডাকছে।…
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো হচ্ছে। পুঁথিগত শিক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় জোর দিতে হবে। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, উদ্ভাবনে এগিয়ে না গেলে প্রতিযোগিতারপূর্ণ বিশ্বে টিকে থাকা যাবে না।…
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালা শুরু হয়। এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান কর্মশালাটির উদ্বোধন করেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত আছেন। তারেক রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান গত বছরের ২৭ ডিসেম্বর; যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর। সেদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন। কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন থাকছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল…
ইউজিসির জাতীয় কর্মশালায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ। ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। শপথগ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান…
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় দেশটির ওপর আবারও হামলা চালানোর ব্যাপারে বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্র মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহের চেয়ে এ মুহূর্তে হামলার ব্যাপারে তাকে সিরিয়াস মনে হচ্ছে। তারা বলেছেন, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে ইরানি নেতৃবৃন্দের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে, এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তেহরান কি সত্যিকার অর্থে আলোচনা…
ইসলামি ধারার পাঁচ ব্যাংকের একীভূত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। সোমবার (১১ মে) ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে ব্যাংক উদ্যোক্তাদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংশোধিত আইনের ধারায় যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তাদের ফেরার সুযোগ রাখা হয়েছে, এ নিয়ে আমরা ভয়ে আছি। যারা অতীতে ব্যাংকিং খাতে অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন, তারা আবার ফিরে এলে ব্যাংক খাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিএবির সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান…
