Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

চলতি বছরের শুরুতেই ইনস্টাগ্রামে একটি রহস্যময় পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। সেই পোস্টে লিখেছিলেন, ‘বিশেষ কিছু হতে চলেছ; সেই খবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি। শুধু একটু অপেক্ষা করুন।’ আর মুহূর্তেই ভক্তদের মাঝে শুরু হয়ে যায় জল্পনা। তবে কি প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তারা? তবে সেই গুঞ্জনের ইতি টেনে দিয়েছিলেন রাজকুমার নিজেই। সামাজিক মাধ্যমে এক বার্তায় লেখেন,‘আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।’ অর্থাৎ, গুঞ্জনটি সাময়িক থামিয়ে দেন অভিনেতা। কিন্তু অবশেষে জুলাইয়ের শুরুতেই এবার এই তারকা দম্পতি দিলেন সেই কাঙ্ক্ষিত সুখবরটি। গত সোমবার রাতে সামাজিক মাধ্যমে একটি দোলনার…

Read More

ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লেখিত দুটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, গত ৩ জুন প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত এই পরীক্ষার পরবর্তী…

Read More

ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে স্পেন। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এই গণহত্যা ঠেকাতে যথেষ্ট কিছু করছে না বলেও অভিযোগ করেছে দেশটি। বুধবার (৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।” তিনি আরও…

Read More

নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে প্রশ্ন তুলেছেন ইসি’র নিরপেক্ষতা নিয়ে। আর নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করে বলেন, ঘোষণাপত্র ও বিচার-সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও, সরকার যেনো নির্বাচনের দিকেই আগ্রহী। বুধবার (৯ জুলাই) ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে এনসিপি’র পদযাত্রার দলীয় কর্মসূচি শেষে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন নিয়ে সরকারের যে তড়িঘড়ি সেই তুলনায় বিচার বা সংস্কারের প্রশ্নে তাদের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। একই ব্যাপার জুলাই সনদ ও ঘোষণাপত্রের ক্ষেত্রেও। তিনি আরও বলেন, আমরা সরকারকে আগেও বলেছি…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০২তম রিক্রুট ব্যাচের সৈনিকদের (নারী-পুরুষ) সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ নেবেন ৬৯৪ সৈনিক। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন করবেন। এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত থাকার কথা রয়েছে। ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ২৬ জানুয়ারি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এ শুরু হয়।…

Read More

সৌদি সরকার নতুন একটি আইন পাস করেছে, যার আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানি ২০২৬ সাল থেকে সৌদির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবে। এ সিদ্ধান্ত ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য দেশটিকে বৈচিত্র্যময় ও বিনিয়োগবান্ধব অর্থনীতিতে রূপান্তর করা। যেখানে বাড়ি কেনা যাবে প্রথম ধাপে যে শহরগুলোতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমোদন থাকবে— রিয়াদ ও জেদ্দা ছাড়াও আরও কিছু নির্ধারিত অঞ্চল, যেগুলোর নাম পরবর্তীতে জানানো হবে। মক্কা ও মদিনায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমোদন লাগবে, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে। আইন কার্যকর হবে যখন ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর হবে। এর আগে, ইস্তিতা’ নামের একটি ওয়েবসাইটে আগামী ১৮০ দিনের মধ্যে নিয়মনীতি…

Read More

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাতেও এর প্রভাব পড়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে সাময়িক বিরতির পর রাত থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকেও গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—বিকেলের পর রাজধানীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ বিকেলে বৃষ্টি কমতে পারে। তবে রোববার (১৩ জুলাই) থেকে আবার বাড়বে। এটি সাময়িক বিরতি। এছাড়া সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে আরও…

Read More

গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অষ্টম সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান…

Read More

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে পৌঁছেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান। অন্যদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে ১০ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছে এবং বুধবারও কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে হামাস জানায়,…

Read More

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে তিন দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিন কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে— আলোচনা অত্যন্ত বিস্তৃত ছিল, যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সকল গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে বৈঠকে উপস্থিত ছিলেন। কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংস্থাগুলোর ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন। উভয়…

Read More