চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে। ফল জানা যাবে যেভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন। দ্বিতীয়ত, তারা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা দর্শনা বণিক ও বনি সেনগুপ্ত। ‘কেয়ার অফ জার্নি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো স্ক্রিনশেয়ার করতে যাচ্ছেন তারা। এক ছয়-সাত বছরের শিশুর জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই টালিউড সিনেমাটি। ছবিতে সেই শিশুর চরিত্রের নাম পাটু। মা-বাবা কেউ নেই। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঠাকুমার সঙ্গে থাকে সে। মা মারা যায়, একদিন বাবাও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু বাবাকে একবার চোখের দেখা দেখতে চায় সেই সহজসরল শিশুটি। একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। একা একাই চলে আসে অজানা-অচেনা শহরে। আর সেখানে এসে পাটু আরও সন্দিহান হয়ে পড়ে। কী করবে…
বলিউডের চিরকুমার খ্যাত সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে— কবে বিয়ে করছেন এই নায়ক! বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি! যদিও জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন; কিন্তু স্থায়ী হয়নি কোনোটাই। কিন্তু এরইমধ্যে সালমানের এক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাদের একাংশের মনে প্রশ্ন, তবে কি নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পেলেন সালমান? গত বুধবার ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে সালমান একটি আবেগঘন পোস্ট করেন। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা…
২০২৬ সালের ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে এই সিনেমা। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন। এই সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি…
আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে দর্শকের কাঙ্খিত সিনেমা ‘সুপারম্যান’। ১১ জুলাই দেশের পর্দায়ও দেখা যাবে সিনেমাটি। সিনেপ্লেক্সে মুক্তির বিষয়টি সময় টিভিকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন অগণিত ভক্ত-দর্শকের আগ্রহের কথা চিন্তা করে বাংলাদেশেও মুক্তি দেয়া হচ্ছে ‘সুপারম্যান’। বহুল কাঙ্খিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। আরও পড়ুন: মেকআপ না করলে বেশি খুশি হই: সাদিয়া আয়মান সুপারহিরোদের মধ্যে অন্যতম চরিত্রটির নাম নিঃসন্দেহে সুপারম্যান। সুপারহিরো বলতে ঠিক যা বোঝায়, সুপারম্যান যেন তার সবকিছুই। ভক্তদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল বিদ্যমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ভুটান ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক এবং বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের সরকার কর্তৃক ভুটানকে বিশেষ করে চিকিৎসাশিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশে ভুটানের…
মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। গতকাল মঙ্গলবার রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আলোচিত ১২ দিনের সংঘাত শেষে গত ২৫ জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যায় ইরান। তারপর ৮ জুলাই প্রথমবারের বৈঠক মতো হচ্ছে সৌদি আরব ও ইরানের মধ্যে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে মূলত ইরান-ইসরায়েল সংঘাতকে ঘিরেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাতের সময় ইসরায়েলের প্রতি নিন্দা জানানোয় সৌদির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আব্বাস আরাগচি। অন্যদিকে…
আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দিনের সফরে মালয়েশিয়া গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। কামরুল ইসলাম জানান, এআরএফে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আজ দুপুরে ঢাকা ত্যাগ করেন। আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি প্রকাশ হওয়ার পর দেশি গণমাধ্যমে এ নিয়ে সমালোচনা চলছে। এমন পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়া সফরে…
বলিউড পরিচালক অনুরাগ বসুর মিউজিক্যাল ড্রামা ‘মেট্রো ইন দিনো’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত এই তারকাখচিত ছবিটি ইতিবাচক পর্যালোচনা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। ছবিতে অভিনয় করেছেন সারা আলি খান, আদিত্য রয় কাপুর, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং আলি ফজল-সহ একঝাঁক জনপ্রিয় তারকা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র পাঁচ দিনে ছবিটি মোট ২২.১৫ কোটি টাকা আয় করেছে। বক্স অফিস আপডেট বলছে, ‘মেট্রো ইন দিনো’ মঙ্গলবার ২.৯ কোটি টাকা সংগ্রহ করেছে, যা সোমবারের ২.৫ কোটি টাকার আয়ের চেয়ে কিছুটা বেশি। ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তেই মোট ১৬.১৭ কোটি টাকা আয়…
বৃষ্টিতে রাজধানীসহ সারাদেশের নাজেলার অবস্থা সবার। মুষলধারে বৃষ্টির মাঝে সঙ্গে জ্যাম, সাধারণ মানুষে পড়েছে বিপাকে। এদিকে ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিটিজেনরা বিপাকে পড়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করছেন। এবার এ তালিকায় নাম লেখালেন অভিনেতা মামনুন ইমন। পোস্ট দিয়ে মামনুন ইমন লিখেছেন, ‘বৃষ্টি আর জ্যাম মিলেমিশে একাকার।’ কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জাহাঙ্গীর নামে একজন লিখেছেন, ‘ইমন ভাই আমি হাতিরঝিলে দুই ঘণ্টা বসা ছিলাম একটা অস্থির অবস্থা।’ আরেকজন বলেন, ‘বৃষ্টি মধ্যে জ্যাম পাউরুটি সেই হবে।’ উল্লেখ্য, আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে…
