সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৯ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার দীর্ঘ আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে। আসন্ন ঈদুল আজহার রাতে একসঙ্গে নতুন ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। তবে শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হয় বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পরিচালক জানান যে, ইউটিউবে ফ্রিতে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে। কাজল আরিফিন অমি লিখেছেন, ‘প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আপনাদের বিনোদন দিতে “Boom Films” ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।’ উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’…
পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল। দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিন্তানের গণমাধ্যমকে জানিয়েছেন, ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করা হয়। গিজরি পুলিশ এক বিবৃতিতে জানান, মরদেহটি অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে এবং দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছিল। একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ৩টা ১৫ মিনিটে…
ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় হিন্দি সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘স্পেশাল অপস’। এর প্রথম সিজন ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর থেকেই দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। সম্প্রতি ‘স্পেশাল অপস সিজন টু’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা আরও বেড়ে যায়। সকলেরই অপেক্ষা ছিল পর্দার ‘হিম্মত সিং’ অর্থাৎ কে কে মেননকে আবারও দেখার। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, সিরিজটি আগামী ১১ জুলাই মুক্তি পাবে। কিন্তু হঠাৎ করেই পিছিয়ে গেল মুক্তির তারিখ। কে কে মেনন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘স্পেশাল অপস সিজন ২’ ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই মুক্তি পাবে। এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কে…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শক মহলে পরিচিত পান। এরপর থেকে নিজের অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করছেন সাদিয়া, যুক্ত আছেন বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান ঈদ শপিং নিয়ে তার ব্যস্ততার কথা জানান। তিনি বলেন, ‘ঈদে শপিং করা হয়নি, কারণ খুব ব্যস্ত ছিলাম। উৎসবের প্রমোশন নিয়ে।’ মেকআপ প্রসঙ্গে নিজের অনীহার কথা স্পষ্ট করে তুলে ধরেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘খুবই তাড়াতাড়ি মেকআপ করতে পারি, মেকআপ না করলে বেশি খুশি হই। মেকআপ করতে খুব একটা ভালো লাগে না। মেকআপের সবকিছুই দামি…
দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা আমির খান আবারও প্রেমে পড়েন। চলতি বছরের শুরুতে তার ৬০তম জন্মদিনে তিনি নতুন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছেন আমির। গৌরীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা এবং প্রেমিকাকে বিয়ে করতে তিনি প্রস্তুত কিনা, সেই সম্পর্কে কথা বলতে গিয়ে আমির বলেন, ‘গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি।’ তার কথায়, ‘আমরা পার্টনার, একসঙ্গে আছি। বিয়ে এমন একটি বিষয়, মানে আমি মনে মনে ইতোমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেব কিনা…
কানাডার ক্যালগেরি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে পারমিতা মুন্সী পরিচালিত ছবি ‘হেমা মালিনী’। এই উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিটি আগামী আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যেখানে চিরঞ্জিত ‘ধর্মেন্দ্র’র আদলে তৈরি চরিত্রে অভিনয় করেছেন। কেবল চিরঞ্জিতই নন ‘হেমা মালিনী’ পেয়েছে আরও দুটি পুরস্কার। পারমিতা মুন্সী পেয়েছেন সেরা গল্প ও চিত্রনাট্যকারের পুরস্কার, আর জ্যেষ্ঠ অভিনেত্রী চৈতী ঘোষাল অর্জন করেছেন ‘স্পেশাল জুরি মেনশন’। এই উৎসবে বাংলা ছবির পাশাপাশি বিদেশি দর্শকও ‘হেমা মালিনী’র অভিনব গল্প ও চিত্রনাট্যের প্রশংসা করেছেন। দীর্ঘদিন পর চিরঞ্জিতকে ভিন্নধর্মী চরিত্রে দেখে দর্শক মুগ্ধ। পরিচালক পারমিতা মুন্সী জানান, ‘হেমা…
আমির খানের ‘সিতারে জামিন পার’ সিনেমাটি ১৮ দিনেই সব ভাষা মিলিয়ে ১৪৯ কোটি ৮৯ লাখ আয় করেছে। আরএস প্রসন্ন পরিচালিত এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত এই আবেগঘন নাটকীয় ছবিটি আয়ের দিক থেকে এখনই আমির খানের পুরো ক্যারিয়ারের ছবিগুলোর মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এই ছবিটি ‘থাগস অফ হিন্দুস্তান’, এবং ‘গজনি’-এর মতো বড় বাজেটের সিনেমার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গেছে। হিন্দি, তামিল এবং তেলেগু এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সিতারে জামিন পার’। প্রতিবেদনে আরও বলা হয়, এই ছবিটি দর্শক এবং সমালোচকদের প্রচুর প্রশংসা কুড়োচ্ছে। বিশেষ করে এর হৃদয়স্পর্শী গল্প বলার ধরণ এবং অভিনয়ের জন্য। প্রথম…
ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য তেলের বিনিময়ে চীনের তৈরি বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-এয়ার মিসাইল) সংগ্রহ করেছে ইরান। ইরান সম্প্রতি চীনের কাছ থেকে ‘এইচকিউ-৯’ বা অনুরূপ অত্যাধুনিক বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম পেয়েছে, যা ইসরায়েলি বিমান হামলা মোকাবিলায় সক্ষম। ২০০১ সাল থেকে ব্যবহৃত হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। মুলত রুশ ‘এস-৩০০’-এর আদলে তৈরী করা হয়েছে ‘এইচকিউ-৯’। এর পাল্লা প্রায় ৩শ’ কিলোমিটার। ১৮০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম একেকটি মিসাইল। মিডল ইস্ট আইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে ইরানের। এই সুযোগে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে জোর দিয়েছে তেহরান। তারই অংশ হিসেবে তৈরি ওই…
টাকা না পেয়ে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এই ভাঙচুরের ঘটনা ঘটে হামলাকারীদের অভিযোগ, জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে। এরপর আজ টাকা দেওয়ার তারিখ দিয়েছিল। কিন্তু আজও টাকা দেওয়া হয়নি। জানা গেছে, সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত এই ব্যক্তিরা আজ দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন। তিন থেকে চার ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, আজ টাকা দিতে পারবেন না।…
