মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শুল্ক কার্যকর হওয়ার আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন দেশটির শীর্ষ বাণিজ্য কর্মকর্তা। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন কোম্পানি বোয়িং থেকে বিমান কেনা এবং যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও তেল আমদানি বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বুধবার এএফপিকে বলেন, আমরা পারস্পরিক বাণিজ্য চুক্তির একটি খসড়া চূড়ান্ত করেছি। সরকার উভয় পক্ষের জন্য লাভজনক একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী, বলেও মনে করছেন তিনি। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, বৃহস্পতিবার ওয়াশিংটন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রে শুল্ক পুনর্বহালের শঙ্কা এবং ওপেক প্লাস জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের দুর্বল চাহিদা ও আমেরিকায় তেলের মজুত বেড়ে যাওয়ার তথ্য। খবর রয়টার্স বৃহস্পতিবার (৩ জুলাই) লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ৬৮.৫৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমে হয়েছে ৬৬.৮৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৫৭ সেন্ট কম। তেলের দামে এই পতনের পেছনে মূলত দুটি বিষয় কাজ করছে- এক, ৯ জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আবার চালু করতে পারে এমন আশঙ্কা…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা যেন সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনে। ইতোমধ্যে উপত্যকাটির ৮৫ শতাংশই দখলে নিয়ে ফেলেছে ইসরায়েলি সেনারা। সেসব এলাকা থেকে অসহায় বাসিন্দাদের উচ্ছেদ করে ঠেলে দেওয়া হচ্ছে সংকীর্ণ অঞ্চলের দিকে। বুধবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এমনই তথ্য দিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। খবর মিডল ইস্ট মনিটরের। তিনি বলেন, গাজার বাসিন্দাদেরকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করছে ইসরায়েলি বাহিনী। বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণকর্মীদের পৌঁছানো কঠিন করে তুলছে তারা। স্টিফেন ডুজারিক জানান, সবশেষ খান ইউনিসের দুটি এলাকায় উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় প্রায় ৮০ হাজার মানুষ বাস করেন। জাতিসংঘের পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে…
চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, সরকারি মজুত, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুত ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুত ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪ দশমিক ১৩ লাখ টন। সেই হিসেবে নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক…
ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র। গত মঙ্গলবার (০১ জুলাই) হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেন। ওই কথোপকথনের সময় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন। ওই দিনই হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন। কর্নেল ডেভাইন বলেন, ‘মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে…
ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে এই মুহূর্তে। যুদ্ধবিরতির ফাঁকে এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতা জোরদারে মনোযোগ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরই অংশ হিসেবে এবার রাশিয়ার সঙ্গেও গোপন আলোচনা শুরু করেছে তারা। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বৃহস্পতিবার (৩ জুলাই) এই তথ্য সামনে এনেছে আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান। এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরায়েল-ইরান যুদ্ধবিরতির পরপরই। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া যখন ইসরায়েল-ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখন যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি; তবে ইঙ্গিত…
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ দিয়ে আবারও দর্শকদের মন জয় করেছেন। এই সাফল্যের মাঝেই এলো আরও এক দারুণ খবর, বিশেষ সম্মাননা পেতে চলেছেন তিনি। আগামী ১৪ থেকে ২৪ আগস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হবে ১৬তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকছেন আমির খান। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই উৎসবে আমির তার বর্ণাঢ্য অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো নিয়ে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন। এছাড়াও ‘সিতারে জামিন পার’-এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর পর ছবির পরিচালক আরএস প্রসন্ন এবং আমির দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। এই সম্মাননা পেয়ে আমির খান নিজের…
স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ২৮ বছর বয়সী এই তারকার সদ্য সমাপ্ত মৌসুমটা শেষ হয়েছিল দুটি বড় ট্রফি জিতে। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা। স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র বরাতে স্কাই স্পোর্টস বলছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি…
দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং সূত্রোক্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চিঠিতে আরও বলা হয়, এছাড়া সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয়…
ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা করতে ১৯ হাজার কিট দিয়েছে চীন সরকার। এই কিট দিয়ে চিকুনগুনিয়াও শনাক্ত করা যাবে। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে (ডিজিএইচএস) এক অনুষ্ঠানে ঢাকার চীনা দূতাবাস এই উপকরণ হস্তান্তর করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের কাছে ১৯ হাজার কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চীনের কাছে গবেষণা সহায়তা চাওয়া হয়েছে। কারণ, তারা গবেষণায় অনেক ভূমিকা রাখতে পারে। তাদের…
