২৪ এ ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবার গান বানাতে চলেছেন দেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাশরীফ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি তিনি জানিয়েছেন। পোস্ট দিয়ে তাশরীফ খান লিখেছেন, ‘জুলাই নিয়ে গান বানাচ্ছি যে গানের লিরিক্স লিখবেন আপনারা।’ ‘জুলাই এর স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত সেটা এক শব্দে হোক কিংবা এক লাইন বা কয়েক লাইনে যাই হোক কমেন্ট বক্সে লিখে যান।’ তাসরিফের কথায়, ‘আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করবো এবং যার লেখা থেকে যে জায়গা নিয়েছি তা গানের ভিডিও তে দেখিয়ে দেবো। গানের নাম হবে জুলাই, লিরিক্স এ থাকবে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মিলগেট-পাইকারি এবং খুচরা সব স্তরেই চড়া দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাম্পার ফলনের পরও কারণ ছাড়াই দাম বাড়ছে। শুক্রবার (৪ জুলাই) সরেজমিন দেখা গেছে, রাজধানীতে প্রতিবস্তা মিনিকেটের দাম সাড়ে তিনশ থেকে ৪শ’ টাকা বেড়েছে। বিআর ২৮ ও পাইজাম বেড়েছে ২শ’ টাকা পর্যন্ত। ঈদুল আজহার পর রাজধানীর বাজারে মিনিকেটসহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতিবস্তা মিনিকেটের জন্য ৪শ’ টাকা বাড়তি গুণতে হচ্ছে। বিআর ২৮ ও পাইজামের জন্যও প্রতিবস্তায় বাড়তি দিতে হবে ২শ’ টাকা পর্যন্ত। মানভেদে এক কেজি মিনিকেটের জন্য গুণতে হবে ৮০-৮৫ টাকা। যেকোন…
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (৪ জুলাই) প্রকাশ করা হয়েছে জুলাইয়ের চতুর্থ পোস্টার। এই পোস্টারের নাম দেওয়া হয়েছে ‘পরাধীনতার দিনগুলি’। পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো। এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে…
জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা কোনও ‘মব’ নয় মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘মব ভায়োলেন্স প্রতিরোধে দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আইনের শাসন এবং কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র।’ বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে প্রথম ‘মব ভায়োলেন্স’ শুরু হয়েছিল বিহারি জনগোষ্ঠীর ওপর হামলার মধ্য দিয়ে। এরপর মব টার্গেট হয়েছে ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা অথচ মুজিববাদবিরোধীদের ওপর। বিগত ৫৩ বছরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর মব ভায়োলেন্স হয়েছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ইন্ধনে। তিনি আরও বলেন, যদি মবের সংজ্ঞা প্রসারিত করে দেখা হয়, তাহলে ‘জনতার আদালত’, ‘জনতার মঞ্চ ৯৬’, ‘২৮ অক্টোবর’,…
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুমতী ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে।’ ‘গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ এদিকে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সমস্ত…
স্তন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ধীরে ধীরে ভেঙে পড়ছেন জনপ্রিয় অভিনেত্রী রোজলিন খান। শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক অবসাদও গ্রাস করছে তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন খারাপ করা পোস্ট ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রোজলিন। নানা বিষয়ে যেমন তাকে সোচ্চার হতে দেখা যায়, তেমনি ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতেও অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। তবে দীর্ঘ লড়াইয়ের পর এবার যেন অনেকটাই ভেঙে পড়েছেন এই লড়াকু অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে রোজলিন লিখেছেন, ‘এই ভিডিওটি শেয়ার করেছি ঠিকই কিন্তু এটা আমার জন্য মানসিক যন্ত্রণার। তবু আমি তাদের জন্য শেয়ার করলাম।’ ক্যান্সার শরীর…
গত দুই সপ্তাহ ধরে রাজধানীতে সব ধরনের সবজির দাম ক্রমাগত বাড়ছে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। বেশির ভাগ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকার ওপরে। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়, প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা, টমেটো…
ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এই সক্ষমতাকে ‘গর্বের প্রতীক’ হিসেবে দেখছেন দেশটির অধিকাংশ নাগরিক। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র গবেষণা বিভাগের এক জরিপে দেখা গেছে, এই পাল্টা প্রতিক্রিয়ায় ৭৭ শতাংশ ইরানি গর্ব অনুভব করেছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা প্রেস টিভি এই জরিপ প্রকাশ করেছে। জুন ২০২৫-এর শেষভাগে তেহরানসহ ৩৩টি শহরে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ৪ হাজার ৯৪৩ জন নারী-পুরুষের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৪ শতাংশ নারী। জরিপ অনুসারে, ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে পরিচালিত ওই হামলার ব্যাপারে ৮০ দশমিক ৫ শতাংশ নাগরিক ইরানি সামরিক বাহিনীর…
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ কোটি টাকা। জনপ্রিয় এই র্যাফেল ড্রয়ের ভাগ্যবান বিজয়ী নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। খবর গালফ নিউজের। র্যাফেল ড্রর পর শো’র উপস্থাপক রিচার্ড ও বুশরা ওই প্রবাসীকে কল করেন। তবে তারা বিজয়ীর সঙ্গে কথা বলতে পারেননি। আয়োজকরা জানান, গত ২৪ জুন ০৬১০০৮০ নম্বরের টিকিট কিনে এ পুরস্কার জিতেছেন বেলাল। র্যাফেল ড্রয়ের আয়োজক বিগ টিকিট কর্তৃপক্ষ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে। এর আগে, গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২৭৫ সিরিজের ড্রতে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস হয়েছে। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল এ প্যাকেজ পাস করা হয়। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প সই করলেই বিলটি আইনে পরিণত হবে। প্রথম দিকে বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। তবে শেষ পর্যন্ত বিলটি পাস হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এর আগে, গত মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই’ ভেঙে বিলের…
