আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। কারাগারে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। পবিত্র আশুরার পর দেশের সব নাগরিক ও নিজ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ফের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে তার দল পিটিআইও ঘোষণা দিয়েছে, শিগগিরই আন্দোলন শুরু করবে তারা। আর এবার সরকারকে কঠিন জবাব দেওয়ার জন্যও প্রস্তুত থাকবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে ইমরান খানের এই আন্দোলনের বার্তা দিয়েছে তার দল পিটিআই। পোস্টে ইমরানের বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকার সংসদে সংবিধানের ২৭তম সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে।…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। পবিত্র আশুরা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে। তিনি বলেন, ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি। মো. সারওয়ার…
ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন। খবর বিবিসির গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন মারওয়ান। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছ, মারওয়ান দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় ছিলেন। চিকিৎসা পেশাজীবনে তিনি সহমর্মিতা ও নিষ্ঠার প্রতীক ছিলেন। ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত এমন জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় হামাসের সঙ্গে জড়িত নয়, এমন বেসামরিক লোকজন নিহত হয়েছে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এপ্রিলে ট্রাম্পের ঘোষণা করা পাল্টাপাল্টি শুল্কনীতির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে দু’পক্ষের আলোচনার মধ্য দিয়ে কমানো হলো শুল্কের হার। নতুন এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যের…
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম। জানা যায়, অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, রাত থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকার খবর জানান তারা। এ দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া তিনটি এসএমজি, একটি রাইফেলসহ…
ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু। বুধবার (২ জুলাই) ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে পাঁচ লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে আভি আভনের সেগাল নামে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ছেলে। কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে। এ সময় আরও অভিযোগ করা হয়, বিদেশে সম্পদ থাকার জন্য যে নির্ধারিত পরিমাণ অর্থ ইসরায়েলি সরকারকে দিতে হয়, তার চেয়ে কম অর্থ পরিশোধ করেছেন আভনের নেতানিয়াহু।
ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২ জুলাই) জেদ্দায় ওআইসির সচিবালয়ে মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় স্থায়ী প্রতিনিধির অফিস। স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তাম্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলের নথিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মিয়ানমারের উপর একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক…
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি। ৫২ বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিক…
দেশের ৯ অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।
