Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে আদালত ও বিচারব্যবস্থাকে হালকাভাবে না নিতে অভিনেতা ও তার আইনজীবীকে কড়া ভাষায় সতর্ক করেছেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, ‘বিচারক আপনার প্রতি সদয় হওয়ার অর্থ এই নয় যে তিনি দুর্বল। আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’ শুনানিতে রাজপাল যাদব ও তার আইনজীবীর বক্তব্যের মধ্যে স্পষ্ট বৈপরীত্য লক্ষ্য করে আদালত। একদিকে অভিনেতা বকেয়া ঋণ পরিশোধের ইচ্ছা প্রকাশ করছেন, অন্যদিকে তার আইনজীবী দাবি করছেন যে রাজপাল যেহেতু ইতিমধ্যে কারাদণ্ড ভোগ করেছেন, তাই নতুন করে অর্থ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকা…

Read More

বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির পেছনেও যে এক গভীর আত্মানুসন্ধানের গল্প থাকে, তা আরও একবার মনে করিয়ে দিলেন ফাতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসেবে ‘চাচি ৪২০’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় হাতেখড়ি, এরপর ‘দঙ্গল’ কন্যা হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা ফাতিমার ক্যারিয়ারের গ্রাফটা বেশ ঈর্ষণীয়। তবে এই দীর্ঘ পথচলায় তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে নন, বরং একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টাকেই প্রাধান্য দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই এ-লিস্টার অভিনেত্রী। ফাতিমার মতে, ‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে।’ এই ভাবনা থেকেই তিনি বর্তমানে তার চরিত্র নির্বাচনে আনছেন ভিন্নতা। ‘গুস্তাখ ইশ্‌ক’-এর মতো ভিন্নধর্মী কাজগুলোই…

Read More

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এ ছাড়া, জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা। তিনি বলেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, বাস্তবে কোনো দৃশ্যামান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে এসে তিনি এসব কথা…

Read More

৫০টি নাটক নির্মাণ করে এবার জীবনভিত্তিক গল্প নিয়ে ‘বিদায় বেলা’নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা নাজনীন হাসান খান। রচনায় রাজীব মণি দাস-এর গল্পে নির্মিতব্য এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ চলতি মাসেই শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এর নির্মাতা। পরিচালক নাজনীন হাসান খান দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে একক ও টেলিফিল্ম মিলে ৫০টি নাটক নির্মাণ করেছেন। দীর্ঘ এই পথচলায় দর্শকদের অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারে তিনি একক নাটক, টেলিফিল্ম, সচেতনতামূলক ছোট গল্প, বিজ্ঞাপনচিত্রসহ নানান জীবনঘনিষ্ট গল্প ও স্বতন্ত্র নির্মাণশৈলির পরিচয় দিয়েছেন। একজন নারী নির্মাতা হিসেবে যা কষ্টসাধ্যই বটে। সংবাদ সম্মেলনে তিনি জীবনভিত্তিক ‘বিদায় বেলা’ নামক একটি ছোটগল্প নির্মাণের ঘোষণা…

Read More

মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং। শুক্রবার (৩ এপ্রিল) সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন। এর মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রাজনৈতিক ক্ষমতার ওপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো। সংবাদ সংস্থাগুলোর চলমান ভোট গণনার তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সামরিকপন্থী সংসদে প্রদত্ত ৫৮৪টি ভোটের মধ্যে মিন অং হ্লাইং কমপক্ষে ২৯৩টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করার মাত্র সাত দিন পর জেনারেল মিন অং হ্লাইং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দেশটি…

Read More

বিখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অন্যতম স্নেহভাজন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের আইডল ‘এবি’-কে অনুসরণ করে আসা এই শিল্পী এবার প্রিয় মেন্টরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়ে এলেন তার কালজয়ী গান ‘ময়না’। প্রায় তিন দশক আগে আইয়ুব বাচ্চুর কণ্ঠে জনপ্রিয় হওয়া এই গানটির কথা লিখেছিলেন মিলন খান। নতুন প্রজন্মের কাছে গানটি পৌঁছে দিতে এর আধুনিক সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। শাহ্ হামজার কণ্ঠে ‘ময়না’র এই নতুন সংস্করণটি এরই মধ্যে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, শৈশব থেকে যে সুর ও ফিল এবং যে গীটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে সেই অনুপ্রেরণা থেকেই এই গানটি করেছি। যারা…

Read More

সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জের পর এবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিবর্তে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, বন্ডি বেসরকারি খাতে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নতুন একটি পেশায় যোগ দিচ্ছেন। প্রশাসনের হয়ে বন্ডির কাজের প্রশংসা করলেও কেন তাকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো কারণ দেখাননি। প্রেসিডেন্ট লেখেন, পাম বন্ডি একজন মহান মার্কিন দেশপ্রেমিক এবং একজন বিশ্বস্ত বন্ধু, যিনি গত এক বছর ধরে নিষ্ঠার সাথে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সারা দেশে…

Read More

দেশের মানুষের কল্যাণে নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অফিসিয়াল কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এই নজির স্থাপন করেন। সকাল ঠিক ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। নিজ দপ্তরে এসেই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত হয়ে পড়েন। প্রতিটি কাজে তার তীক্ষ্ণ মনোযোগ ও দৃঢ়তা লক্ষ করা গেছে। সময় যেন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব পালনের এক অবিরাম ধারা, যেখানে ক্লান্তি স্পর্শ করতে পারেনি তাকে। দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল গড়িয়ে গেলেও তার কর্মস্পৃহা…

Read More

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প পথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে। লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সাগরপথে সরাসরি দেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০শে এপ্রিল লোড করার কথা রয়েছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর। এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের…

Read More

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাও। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো তেল দিতে না পারায় দেশের জ্বালানির মজুতে টান পড়তে শুরু করেছে। একদিকে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ, অন্যদিকে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় কনডেনসেট সংকট এবং বাজারে সিন্ডিকেটের কারসাজি—সব মিলিয়ে চরম জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশের কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের অবৈধ মজুদ করে চলছে এবং এই প্রবণতা দিন দিন বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মার্চ মাস ও চলতি এপ্রিলের ২ তারিখ পর্যন্ত ২২ জেলার…

Read More