Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

নিজের কৃষকদের ক্ষতি হতে পারে, এমন কোনও চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে না বলে ঘোষণা দিয়েছেন জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি। বিষয়টি সামনে আসতে না আসতেই বেশ ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; দিয়েছেন বড় ধরনের শুল্ক আরোপের হুমকি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। গত ২ এপ্রিল ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে। পরবর্তীতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর এই শুল্ক ৯০ দিনের জন্য ১০ শতাংশে…

Read More

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই (শুক্রবার)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে। চিকিৎসকদের জন্য অনুষ্ঠিতব্য এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে ৩০০ জনকে। এর আগে ২০২৩ সালে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক…

Read More

বাংলাদেশকে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে সাড়ে ৫৬ কোটি টাকা দিচ্ছে জাপান সরকার। এই অর্থ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে দিচ্ছে জাপান। এ লক্ষ্যে জাপানের সঙ্গে ইউএনডিপির চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব অর্থ নির্বাচন কমিশনের ‘ব্যালট’ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উপস্থিততে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইসির সিনিয়র সচিব এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন। ইসি জানায়, আজ একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্য দিয়ে অবাধ, স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত…

Read More

আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে। বুধবার (২ জুলাই) রাজধানীর পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সংস্কার প্রয়োজন রয়েছে। দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ চলছে। গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এসএমই খাতে অর্থায়নের জটিলতা তুলে ধরে তিনি বলেন, উদ্যোক্তাদের ঋণ পেতে এখনও অনেক…

Read More

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন করছি না। তবে আশাবাদী এক জায়গায় পৌঁছাতে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী কমিশন। এর আগে, আজ বেলা ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নিরবতা পালনের মাধ্যমে এ বৈঠক…

Read More

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) জুলাই মাসের দর ঘোষণা করা হবে আজ। বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এই দর ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০১৫ মাসের সৌদি সিপি (Saudi CP) অনুযায়ী জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসির আদেশ বুধবার বিকেল ৩টায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে। এর আগে সবশেষ গত ২ জুন এলপিজির দাম সমন্বয়…

Read More

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি প্রথমে র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসে এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন একাধিক নাটক। এবার এক সাক্ষাৎকারে জানালেন তিনি ছবিতে কাজ করতে চান। সাক্ষাৎকারে তৌসিফ বলেন, ‘আমি সামনে ছবি করতে চাই, বড় কাজ করতে হলে নিজেকে আসতে আসতে তৈরি করতে হবে। যেটা দেখলাম যে আসলে বড় কাজ কীভাবে অনুশীলনে আনবো, সেটার জন্য একটা কাজের পেছনে অনেক দিন সময় দিতে পারলে কাজগুলো অন্যরকম হয়।’ আরও পড়ুন: শাহরুখের সঙ্গে সংঘাতকে ‘ছেলেমানুষি’ বললেন আমির  ‘এবার একেকটা নাটকের পেছনে আমার ১৩ থেকে ১৪ দিন সময় লেগেছে। আমার এভারেজ নাটক ৭ থেকে ১০ দিন…

Read More

গত ছয় মাসে ৯ লাখের মতো এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে ৭৬ হাজারের মতো আবেদন অনিষ্পন্ন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ‘এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের’ অগ্রগতি তুলে ধরেন তিনি। এসময় জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব। নির্বাচন কমিশন সচিব বলেন, প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদনও কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি আগামীতে এনআইডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না। সচিব জানান, চলতি বছরের শুরুতে ১ জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদন ছিল ৩…

Read More

বলিউডের তিন খানের মধ্যে অন্যতম দুই তারকা শাহরুখ খান ও আমির খান। একটা সময় তাদের সম্পর্ক ছিল শীতল যা নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। একে অপরের প্রতি মন্তব্য করে তারা প্রায়শই সংবাদের শিরোনামে আসতেন। তবে সময়ের সঙ্গে সেই সব তিক্ততা এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান তার এবং শাহরুখের মধ্যকার পুরোনো সংঘাতকে ‘ছেলেমানুষি’ বলে আখ্যা দিয়েছেন। আমির খানের কথায়, ‘একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ দু’জনেই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয় তখন ও আমার উপরে কোনো কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মাঝে অন্য কাউকে নিয়ে সেভাবে কথা বলি না তাই এগুলো বলিনি আগে।’…

Read More

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনেক বিষয় জড়িত থাকে। এটা নিয়ে যে হয়রানি, তা আর থাকবে না বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন। বুধবার (২ জুলাই) সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিনিয়র সচিব বলেন, এনআইডি সংশোধনের বিষয়গুলোকে ‘জিরো লেভেল’-এ আনা যায় কি না, তা নিয়ে কাজ চলছে। তিনি জানান, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩ লাখ ৭৮ হাজার সংশোধন আবেদন ছিল। আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে। এখন আবেদনের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। আখতার হোসেন আরও বলেন, এখন আবেদন সংখ্যা ২০ হাজার কমেছে। সামনের তিন মাসে তা আরও কমবে—এমনটাই প্রত্যাশা করেন আখতার হোসেন।

Read More