Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করেছে। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে পড়েছিল হুমড়ি খেয়ে। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় ছিল সিনেমাটি। বলা বাহুল্য, সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে শাকিব খানের বিশেষ অবদান। জানা গেল, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান- এমনটিই জানালেন সিনেমার পরিচালক রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা। দর্শকেরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন।…

Read More

আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ স্বাক্ষরের আশা ছিল। এখন বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। তবে কোনও কারণে তা না হলেও আগামী মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। রোববার (২৯ জুন) দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে৷ এখন দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়। আমরা একটি দায়িত্ব পালন করতে এসেছি। রাজনৈতিক দলগুলোই আগামীতে শাসন ব্যবস্থার পরিবর্তন…

Read More

দীর্ঘদিনের বিরতির পর আবারও রূপালী পর্দায় দেখা মিলল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সিতারে জমিন পার’। এর মাঝেই প্রকাশ্যে এলো জনপ্রিয় এ নায়কের দাম্পত্য জীবন নিয়ে অবসাদের কথা। সেই অবসাদ নাকি ‘দেবদাস’ বানিয়ে ছেড়েছিল তাকে; শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকেই নিজে! সম্প্রতি ভাইরাল হয়েছে তার পুরোনো একটি সাক্ষাৎকার, যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন আমির। তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই…

Read More

অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে এ দাবি জানিয়েছেন তিনি। রিজভী বলেন, অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রত্যাশা করি, নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক সংকট রয়েছে। ‘মব কালচার’ আছে। এসব থেকে মুক্ত হতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আমরা…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক শূন্য আট সাত শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের।

Read More

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, চলমান এইচএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্রগুলোর আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। ঢাকা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Read More

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন ও…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। যে যৎসামান্য ত্রাণ দেওয়া হচ্ছে ক্ষুধাপীড়িত গাজাবাসীকে, তা নিয়ে মিলেছে ভয়ংকর তথ্য। মার্কিন ত্রাণ কেন্দ্রগুলোর বিতরণ করা আটার ব্যাগে বিপজ্জনক অক্সিকোডোনের অস্তিত্ব পেয়েছে বলে দাবি করেছে গাজার সরকার। বিবৃতির মাধ্যমে ন্যাক্কারজনক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানানো হয়েছে গাজা সরকারের মিডিয়া অফিসের পক্ষ থেকে।  খবর মিডল ইস্ট আইয়ের। বিবৃতিতে গাজা…

Read More

বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে পরমাণু শক্তি ব্যবহারের জন্য ইরানকে সহযোগিতা করতে চায় ওয়াশিংটন; আর সেই সহযোগিতার খাতিরে ইরানের বিধ্বস্ত পরমাণু প্রকল্পে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, চলতি জুনের শুরু থেকে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের মিত্র ও অংশীদার ও তেহরানের মধ্যে এ ইস্যুতে গোপনে এ ইস্যুতে আলোচনা চলছে। অর্থাৎ ইরান ও ইসরায়েলের সংঘাত শুরুর আগেই শুরু হয়েছিল এ সংক্রান্ত আলোচনা। ট্রাম্প প্রশাসনের চার জন কর্মকর্তা এ ব্যাপরে সিএনএনের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে।…

Read More

আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির আওতাধীন উত্তরা এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা। শনিবার (২৮ জুন) গুলশান নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়টি জানানো হয়। প্রশিক্ষণ বিষয়ে জানানো হয়, চালক প্রশিক্ষণের জন্য স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে মাঠ পর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন। সেখানে বলা হয়, মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও…

Read More