Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণীসহ সব পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবারের ঈদে টানা ৭ দিন ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। বালুকাবেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ। নরসিংদী থেকে আসা পর্যটক মোমেন মাহমুদ বলেন, কক্সবাজারের প্রকৃতি আমাকে সবসময় বিমোহিত করে, ঈদ উপভোগ করতে তাই এখানে চলে এলাম। আরও দুই দিন থাকবো। খুবই ভালো লাগছে এখানে এসে। পর্যটক সমাগমের কারণে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। ব্যস্থ সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বার্মিজ মার্কেটের শুঁটকির দোকানি মফিজুর…

Read More

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত আছে। রোববার (২২ মার্চ) এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সর্বশেষ আপডেটে তারা বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ছয়জনের মরদেহ পাওয়া গেছে। ওই হেলিকপ্টারে সাতজন ছিলেন বলেও উল্লেখ করেছে কাতারের মন্ত্রণালয়। কাতার জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি তাদের জলসীমার ভেতর বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ‘রুটিন কাজ’ করছিল।

Read More

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের আগে প্রীতি ম্যাচে খেলতে গতকাল ভিয়েতনাম পৌঁছেছে বাংলাদেশ দল। পূর্ব সূচি অনুসারে, আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ও নির্ভরযোগ্য ফুটবলার হামজা চৌধুরীর। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। নতুন সূচি অনুসারে, আগামী ২৪ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা ফুটবলার। বাফুফের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছিলেন, ‘২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন হামজা।’ সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। গতকাল হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচ…

Read More

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দেশের মহাসড়কের উপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে। ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন শেষে…

Read More

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী জানান, স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনায় বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া ২৬ মার্চ কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করবে বিএনপি।

Read More

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। বোর্ডের আওতাধীন সব এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিবদের এই সময়সূচি মেনে প্রবেশপত্র সংগ্রহের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রসচিবরা তাদের সংগ্রহ করা প্রবেশপত্রগুলো নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ৭ এপ্রিল বিতরণ করবেন। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা গেছে, ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হবে। পরের দিন অর্থাৎ ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর,…

Read More

শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা আছে বলে জানিয়েছে ইরান। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলি মৌসাভি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড গতকাল রাতে হুমকি দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ উন্মুক্ত করে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পর ইরান জানাল, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে। ইরানের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে ইরান। তিনি জানিয়েছেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের সংশ্লিষ্টতা নেই তারা সহজেই হরমুজ দিয়ে যেতে পারবে।…

Read More

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন— দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা ও বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)। স্থানীয়রা জানান— ঈদকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। একে একে সকলে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে কয়েকজন শিশু। খবর পেয়ে…

Read More

রাতের মধ্যে দেশের ২০টি অঞ্চলে হানা দিতে পারে অস্থায়ী ঝড়। ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে এসময়। কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে শিলাবৃষ্টিও। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে…

Read More

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর হবে। অর্থাৎ ইরানের যেসব তেল এখন বিভিন্ন জাহাজ বা ট্যাংকারে রয়েছে সেসব তেল বিশ্বের আমদানিকারক দেশগুলো কিনতে পারবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর থেকে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে। এই পরিস্থিতি দূর করতে এখন ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) বলেছেন, তাদের এ উদ্যোগের কারণে বিশ্ববাজারে প্রবেশ করবে ইরানের ১৪০ মিলিয়ন ব্যারল…

Read More