Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

স্বজন হারানোর বেদনা মেনে নেওয়া বড়ই কঠিন। আর সেই ব্যথা যখন নিজের ছোট ভাইকে হারানোর তখন তা আরও বেশি তীব্র হয়ে ওঠে। ওপার বাংলার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে এখন নেমে এসেছে এমনই এক শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার ছোট ভাই অমিতাভ চক্রবর্তী। ৬৭ বছর বয়সে প্রয়াত অমিতাভ ছিলেন চিরঞ্জিত চক্রবর্তীর চেয়ে বছর ছয়েকের ছোট। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা, খাওয়া, ঘুম — প্রতিটি মুহূর্তে মিশে আছে তাদের অটুট বন্ধন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর কণ্ঠে ঝরে পড়ল গভীর বিষাদ। ভাইয়ের স্মৃতিতে একরাশ মন খারাপ নিয়েই ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার থেকে ছ’বছরের…

Read More

বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে যে গুঞ্জন চলছিল সে বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি। অভিষেক সাক্ষাৎকারে বলেন, ‘লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।’ তার কথায়, ‘সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান…

Read More

চীনের সঙ্গে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় কাজ করছে পাকিস্তান। এই জোট গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে বাংলাদেশও। বলা হচ্ছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে সম্ভাব্য ওই জোটটি । মূলত, এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে। ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা এরই…

Read More

আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে। সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত সভায় তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা। চট্টগ্রাম শহরের সাতটি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কিছু নতুন নির্দেশনা প্রদান করা হয়। প্রধানত, মিছিলটি যেন দিনে শেষ হয় এবং রাতের বেলায় কোনো ধরনের মিছিল বা সমাবেশ না করা হয়-এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, মিছিলে অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সিএমপির কর্মকর্তারা জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে…

Read More

বলিউডের প্রতীক্ষিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’-তে পরেশ রাওয়াল অনুপস্থিত থাকছেন, এমন খবরে পড়ে যায় হইচই। ‘বাবু ভাইয়া’ চরিত্রে এই অভিনেতাকে ছাড়া সিনেমা- এমন ভাবনা অনেক দর্শকের কাছে অসম্ভব হয়ে ওঠে। তবে এবার সেই আশঙ্কার অবসান ঘটালেন স্বয়ং পরেশ রাওয়াল। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের দায়িত্ববোধ থাকা উচিত।’ তিনি আরও বলেন, ‘আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল- সবাই বহুদিনের বন্ধু। একটু সমন্বয় প্রয়োজন ছিল, সেটাও হয়ে গেছে।’ পরেশ রাওয়ালের…

Read More

দুইদিনের মধ্যেই পাওয়া যাবে সদ্য প্রয়াত ‘কাঁটা লাগা’ অভিনেত্রী শেফালী জারিওয়ালার ময়নাতদন্তের রিপোর্ট। এর আগেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নতুন তথ্য দিল পুলিশ। জানাল, অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত সমস্যা। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, মৃত্যুর সময় শেফালীর রক্তচাপ বেশ নিচে নেমে যায়, যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মৃত্যুর দিন, অর্থাৎ শুক্রবার, শেফালীর বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন হয়েছিল। সে উপলক্ষে সকাল থেকে উপোস ছিলেন অভিনেত্রী। এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাঁধুনি। পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল। উপস্থিত ছিলেন পরশ ছাবড়া-সহ আরও অনেক পরিচিত মুখ। ফলে,…

Read More

দূষণ রোধে মেয়াদোত্তীর্ণ সব গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। এছাড়াও পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি…

Read More

সুদানের উত্তরাঞ্চলে একটি ঐতিহাসিক স্বর্ণের খনিতে আংশিক ধসের কারণে ১১ জন শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি এ তথ্য জানিয়েছে। সুদানে গত তিন বছর ধরে সুদানিস আমর্ড ফোর্সেস (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এরই মধ্যে খনি ধসের ঘটনা ঘটল। খবর আল জাজিরা ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধের খরচ দেশটির স্বর্ণ শিল্প দ্বারাই পরিচারিত হচ্ছে। রোববার (২৯ জুন) এক বিবৃতিতে সুদানের খনিজ সম্পদ কোম্পানি (এসএমআরসি) জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় লোহিত সাগরের কাছে অবস্থিত রাজ্যের আতবারা এবং হাইয়া শহরের মধ্যবর্তী হাওয়েদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ‘কির্শ আল-ফিল খনিতে’ ধসে ঘটনা ঘটেছে।…

Read More

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। হঠাৎ করেই দীঘির বেশ কয়েকটি ছবি দেখে রীতিমতো চমকে গিয়েছেন  ভক্তরা! কারণ, কনে সাজে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা; ভক্তদের মাঝেও ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন- তবে কী বিয়ের পিঁড়ি থেকে সরাসরি ধরা দিলেন দীঘি? অবশ্য কনে সেজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দীঘির ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও বহুবার কনে সেজেছেন এই নায়িকা। এবারও সাজলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে…

Read More

রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৩০ জুন) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ…

Read More