কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া এই অ্যাওয়ার্ড শিল্প খাতের জন্য বিশেষ স্বীকৃতি। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলম সরকারের হাতে এই পুরষ্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। দেশের অন্যতম প্রধান কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্পন্ন ফ্যাক্টরি বাংলাদেশের কসমেটিকস খাতের প্রথম এবং…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিফা ক্লাব বিশ্বকাপে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে ‘ডি’ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্লুরা। বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) সকালে ফিলাডেলফিয়ায় হওয়া ম্যাচটিতে প্রথম গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। এঞ্জো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করে চেলসিকে লিড এনে দেন আদারাবিওয়ো। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ব্লুরা। ফার্নান্দেজের পাস থেকে গোল করেন লিয়াম ডেলাপ। চেলসির জার্সিতে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়েই খেলেছে চেলসি। ইনজুরি টাইমের সাত মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন টাইরিক জর্জ। ৩-০ গোলের জয় নিয়ে…
আমরা যারা পৃথিবীতে বসবাস করি, প্রকৃতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলার কথা। কিন্তু তাল মিলিয়ে না চলে আমরা মানুষরা উল্টো পথে চলি। বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমাদের পুরোনো কবিরা বলে গেছেন, সাগরের সব পানি যদি কালি হত, বনের সব গাছ যদি কলম হতো, তাহলে এই অপরাধের বর্ণনা শেষ করা যেত না। একই অপরাধ আমরা করে যাচ্ছি প্রতিদিন। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজকের পৃথিবী বিভিন্ন ধরনের সংকটে জড়িত। যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহার আমাদের সামনে বিভিন্ন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।…
সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। বুধবার (২৫ জুন) সিএনএন-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ১২ দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের ভাড়াটে অভিযোগে ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। তাদের নেটওয়ার্কের মাধমে ও জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ১৩ জুন ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন রাইজিং লায়ন-এর অংশ হিসেবে ইরানে কর্মরত তাদের গোপন কর্মীদের ভূমিকা স্বীকার করেছে । মোসাদ হামলার আগে ইরানি লাইনের…
বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৫ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।
ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন শ্রুতি। তিনি অনুরাগীদের উদ্দেশে বলেছেন, তার প্রোফাইল থেকে আসা কোনো মাইক্রোব্লগিং লিংক যেন তারা গ্রহণ না করেন এবং তার অ্যাকাউন্ট থেকে করা কোনো পোস্টে যেন সাড়া না দেন। ইনস্টাগ্রামে শ্রুতি লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং, কোনো পোস্ট দেখে কোনো রকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।’ ২৩ জুন শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষ পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিই কি একমাত্র যে…
ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। মহেন্দ্র সিং ধোনি, আজহারউদ্দিনের পর এবার পর্দায় আসতে চলেছে ‘প্রিন্স অফ কলকাতা’ সৌরভের বর্ণাঢ্য জীবন। আর এই বহু প্রতীক্ষিত বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। অবশেষে রাজকুমার নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন, ‘দাদা তো আগেই বলে দিয়েছেন এবার আমিও অফিসিয়ালি বলছি। হ্যাঁ, তার বায়োপিকে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি।’ এই বিশাল দায়িত্ব নিতে পেরে কিছুটা নার্ভাস হলেও রাজকুমার রাও একই সাথে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার কথায়, ‘আমি খুব নার্ভাস এটি একটি বিশাল দায়িত্ব তবে এটি অবশ্যই…
পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন সিনেমা ‘সর্দারজি থ্রি’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তবে এসব বিতর্ককে পাত্তা না দিয়ে হানিয়ার প্রশংসায় মেতেছেন দিলজিৎ। সোমবার ছবিটির প্রথম ঝলক প্রকাশের পরপরই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) গায়ক-নায়কের সমস্ত কাজ নিষিদ্ধ করার আবেদন জানায়। তবে এ বিষয়ে এখনও কিছু বলেন নি দিলজিৎ। হানিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়ে দিলজিৎ বলেন, “অসম্ভব পেশাদার, আমি তাকে খুব সম্মান করি। সে ভীষণ চুপচাপ নিজের মধ্যেই থাকত। আমিও নিজের মতো থাকতাম। কথা হত যতটুকু প্রয়োজন ততটুকু।” নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই গায়ক আরও লেখেন, “প্রযোজকের অনেক টাকা ব্যয়…
ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গুলীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় সাংসদ ও অভিনেতা পার্থ ভৌমিক। সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং সেটে শুভশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পার্থ ভৌমিক বলেন, ‘শুভশ্রীর সঙ্গে আমার ছবি ভাইরাল হচ্ছে। কী দারুণ অভিনয় করেন উনি, খুব অল্প দৃশ্যে ওর সঙ্গে আমি ছিলাম। সেটুকুর মধ্যেই বুঝলাম, শুভশ্রী কতটা উঁচুতে আর আমি কোথায় কেন এখন সবাই ওকে ‘লেডি সুপারস্টার’ বলছেন সেটা সত্যিই অনুভব করলাম।’ রাজনীতি পার্থ ভৌমিকের পেশা হলেও অভিনয় তার নেশা। এর আগেও পর্দায় তাকে দুর্নীতিগ্রস্ত পুলিশ বা রাজনীতিবিদ হিসেবে দেখা গেছে। মঞ্চেও তিনি…
