ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা তেহরানের কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনসহ অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদনটি তৈরি করে ‘প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা’, যা পেন্টাগনের প্রধান গোয়েন্দা শাখা এবং ১৮টি মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে একটি। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, ইরান কয়েক মাসের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারে। তারা আরও অনুমান করছেন যে এটি আগামী এক থেকে দুই মাসের মধ্যেই শুরু হতে পারে। তবে সংস্থাটির এই প্রতিবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
তিন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৫ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায়…
মধ্যপ্রাচ্য সংকট ও চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চার দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন। সফর বাতিলের সিদ্ধান্তকে অনেকেই কৌশলগত হিসেবেই দেখছেন। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জাপানকে প্রথমবারের মতো ন্যাটো সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। তখন থেকে জাপানের নেতা নিয়মিতভাবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন। রয়টার্সের প্রতিবেদন বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো সম্মেলনে অংশ নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এ ছাড়া, পশ্চিমা সামরিক জোটের এই বৈঠকে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ…
পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন অর্ধলাখের বেশি হাজি। মোট ১২৯টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে তারা মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান। বুধবার (২৫ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৫০ হাজার ৩৬ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৪৫ হাজার…
আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা মঙ্গলবার (২৪ জুন) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে– পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে…
গত ১৩ জুন আকস্মিক এক হামলার জেরে ইসরায়েলের সঙ্গে ভয়াবহ এক সংঘাতে জড়াতে বাধ্য হয় ইরান, যেখানে একটা পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। টানা ১২ দিন সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে গতকাল (২৪ জুন)। এই ১২ দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। দুই ডজনেরও বেশি শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তার পাশাপাশি বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হারাতে হয়েছে দেশটিকে। তেল আবিবের দাবি অনুযায়ী, গত ১৩ জুন থেকে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযানে ১৪ জন বিজ্ঞানীকে হারিয়েছে ইরান। বুধবার (২৫ জুন) বার্তাসংস্থা এপির বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার উদ্ধৃতি দিয়ে এপির প্রতিবেদনে বলা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে আর কোনো বিমান হামলা না চালানোর জন্য কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ‘তীব্র পাল্টা আঘাত’ হানার ঘোষণা দেওয়ার পরপরই, ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো। মঙ্গলবার (২৪ জুন) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে দেশটির পক্ষ থেকে হামলা চালানো উচিত নয়। ট্রাম্প লিখেছেন, ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই! তার এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে চায় না। যুদ্ধবিরতির পরও উত্তেজনা যখন…
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট করে দিয়ে বলেছে, ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘‘অনেকে আগুনে পেট্রল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’’ তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে ‘‘অত্যন্ত মূল্যবান’’ বলে অভিহিত করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা জানানোয় ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘রাশিয়া সঠিক পক্ষের…
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে গত ১৭ জুন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এই বিজ্ঞপ্তি…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ…
