বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। চুল কাটার একটি ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।’ তার এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘তোমার নতুন হেয়ারকাটে, তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি মানুষের জন্য হেয়ার গোলস হয়ে উঠেছ।’ সোনমের এই পোস্টে লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুরও। প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকে বলিউডের লাইমলাইট থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা’ চালিয়ে কঠোর জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে জানানোর কিছুক্ষণ পরেই এই নির্দেশ দেওয়া হলো। এর আগে, ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েল কাটজ। এরপরই তিনি যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেন। এদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘ইসরায়েল যদি হামলা…
সাদা বাথরোব, মাথায় মোড়ানো তোয়ালে, চোখে রোদচশমা—আর হাতে ধরা এক কাপ কফি। এমন এক অলস, অথচ সাহসী ভঙ্গিমায় বারান্দায় বসে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী রুকমা রায়। ছবিটি দেখে অনেকেই হয়তো ভাবছেন, কলকাতার বারান্দা কি এমন সাহসী ভঙ্গিমার জন্য উপযুক্ত? বাস্তব বলছে, না। কারণ ছবিটি কলকাতার নয়, জর্জিয়ার। সম্প্রতি জর্জিয়ায় ঘুরতে গিয়েছিলেন রুকমা। সেখানেই তোলা হয়েছে এই ছবি। ছুটিতে বেরিয়ে পড়ার সুযোগ পেলে নিজেকে আটকে রাখতে পারেন না তিনি। সঙ্গে থাকেন তার বান্ধবীদের ‘গার্লস গ্যাং’। এবারেও তাদের সঙ্গেই জর্জিয়া সফর সেরে ফিরেছেন অভিনেত্রী। ভ্রমণের আমেজ এখনও কাটেনি তার গলায়। তবে কি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলেই এই ঘোরাঘুরি? এমন প্রশ্নে…
ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে। এরপর পেরিয়ে গেছে পাঁচটি দশক। অভিনয় করেছেন ৩৭০টিরও বেশি চলচ্চিত্রে। তবুও আজও শুটিংয়ের প্রথম দিনে নার্ভাস হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী! সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই সেই অভিজ্ঞতার কথা জানালেন এই বর্ষীয়ান অভিনেতা। সেই সাক্ষাৎকারে মিঠুন বলেন, ‘‘হ্যাঁ, আজও শুটিংয়ের প্রথম দিনে ভয় লাগে, নার্ভাস লাগে।’’ একসময় বছরে ৩০ থেকে ৪০টি ছবিতে অভিনয় করতেন মিঠুন। প্রশ্ন ছিল, তখন কি মনে হতো, কিছু কাজ এড়িয়ে গেলেই হতো? অভিনেতার জবাব, ‘‘না, আমি মনে করি সেটাই আমাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। সেই সময় মনে হতো, প্রতিটা কাজই গ্রহণ করা উচিত।’’ বাণিজ্যিক ছবিতেই বেশি দেখা গেলেও, মিঠুনের ঝুলিতে…
আসন্ন ভৌতিক সিনেমা ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা। হায়দরাবাদের এই খ্যাতনামা ফিল্ম সিটিতে ভূতের উপস্থিতি অনুভব করেছেন কাজল, নিজেই সেই দাবি করেছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে হায়দরবাদের লোকেরা বেজায় চটে যান তার উপর। চাপের মুখে পড়ে ফের বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে কাজল বলেন, “অনেক সময়ে, কোথাও গেলেই বোঝা যায়, কিছু একটা সমস্যা রয়েছে এই জায়গায়। এমন কিছু জায়গায় শুটিং করেছিলাম যে রাতে ঘুম পর্যন্ত আসেনি। মনে হয়েছিল যেন এখনই এখান থেকে বেরিয়ে যাই।” এখানেই শেষ নয়। কাজল আরও বলেন, “রামোজি ফিল্ম…
সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গরাজ্য! বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর, তা কারো বুঝতে বাকি নেই। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোজা আহমেদ। ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে। তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা। তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তির…
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এর মধ্যে সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী…
সিনেমার পর্দায় দেখা যায় না, ইংরেজি ভাষাতেও তেমন দখল নেই—তবুও উপার্জনের নিরিখে বলিউডের অনেক তারকাকেও টেক্কা দিতে পারেন কপিল শর্মা। এক সময়ে মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা এই কৌতুকশিল্পী এখন একটি শো করেই বছরে আয় করছেন প্রায় ১৯৫ কোটি টাকা। পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিল শর্মা একসময় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মুম্বাই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল কৌতুকশিল্পী হিসেবে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ ও ‘দ্য কপিল শর্মা শো’-এর মাধ্যমে বদলে দিয়েছেন ভারতীয় টেলিভিশনে কমেডির ধারা। বর্তমানে টিভির গণ্ডি পেরিয়ে ওটিটিতেও জনপ্রিয় তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। ইতোমধ্যেই তৃতীয়…
ধর্ম কখনও ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ শাহরুখ খান ও গৌরী খান। দীর্ঘ ৩৪ বছরের দাম্পত্যজীবন তাদের। দু’জন ভিন্ন ধর্মের মানুষ। নানা ধরনের বাধা এসেছে তাদের প্রেমের পথে। কিন্তু সেসব তোয়াক্কা না করেই চারহাত এক করেছিলেন তারা। সেই সম্পর্ক আজও অক্ষত। সংসারে নিজেদের ধর্ম নিয়েও সব সময় ভারসাম্য বজায় রেখেছেন বলিউডের জনপ্রিয় এই দম্পতি। বাড়িতে গণেশপুজো যেমন হয়, তেমনই ইদ পালন করেন সকলে মিলে। তেমনই বড়দিনও পালন করে খান পরিবার। যদিও ছেলে আরিয়ান খান অবশ্য নিজেকে ‘মুসলিম’ বলে ঘোষণা করেছেন। আরিয়ানকে নিয়ে উৎসাহের অন্ত নেই ভক্তদের মাঝে। কারণ তিনি অন্য তারকাদের সন্তানদের মতো নন। বরং ক্যামেরা…
এবার বাংলা গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গানটির নাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত আয়োজনে ছিলেন রাজা কাশেফ। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। জানা গেছে, দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। এ প্রসঙ্গে রুবাইয়াত জাহান জানান, লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও উল্লেখ করেন। আগামী কিছুদিনের মধ্যে লন্ডনের বিভিন্ন…
