টানা ১৪ দিন ধরে জ্বলছে মধ্যপ্রাচ্য। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত। এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে যুক্তরাষ্ট্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের পক্ষে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। শুক্রবার(১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এসময় বাধা হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে দুই পক্ষ। জানা যায়, নিরাপত্তা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি কনস্ট্রাকশন সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও দুজন। শুক্রবার (১৩ মার্চ) ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হঠাৎ বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের নাম তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার বলে জানা গেছে। এছাড়া, গুরুতর দগ্ধ অপর দুইজনও বাংলাদেশি। তাদের নাম জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন বলে জানা গেছে। স্থানীয়…
ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার হাসি-কান্না আর সাবলীল অভিনয় জয় করেছেদর্শকের মন। দীর্ঘ এক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও, তার এই পেশা আজও মন থেকে মেনে নিতে পারেননি তার বাবা-মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এই অজানা কথা জানিয়েছেন। তৃণা জানান, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা তার ছিল না। এমনকি তার পরিবারের কেউ কোনোদিন বিনোদন জগতের ধারেকাছেও ছিলেন না। যখন প্রথম এই পেশায় আসার সিদ্ধান্ত নেন, তখন থেকেই বাবা-মায়ের প্রবল বিরোধিতার মুখে পড়েন তিনি। আজ দশ বছর পার হয়ে গেলেও সেই বরফ গলেনি। তার কথায়, ‘বাবা-মা আজও খুশি নয়। এখনও কাজ সেরে দেরি করে বাড়ি…
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) এই পিটিআই নেতাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আবেদনের শুনানিতে ইসলামাবাদ হাইকোর্ট এ নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী। গত মাসে ইমরান খানের দল ও পরিবার অভিযোগ তোলে, এক চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই হারিয়ে ফেলেছেন ৭৩ বছরের ইমরান খান। তাকে চিকিৎসার জন্য শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের দাবিও তোলেন তারা।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। ১৭ বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, আমিনবাজার, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব কাজ সব ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে করব। কাজগুলো চালু রাখব, সুযোগ-সুবিধা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেব। তিনি বলেন, প্রেসিডেন্ট…
একদিনের ব্যবধানে আরেক দফায় দেশের বাজারে কমে গেছে সোনার দাম। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর পর এবার আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে মূল্যবান হলুদ ধাতুটির দাম। এর ফলে, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দাম। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমেছে। এই পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন…
বাগেরহাটের রামপালে একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। নিহত ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। জানা যায়, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। “তাতে ঘটনাস্থলেই তিন নারীসহ ১২ জনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত পাঁচজন যাত্রীকে উদ্ধার…
মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চাল-চলনে মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন- এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভা শেষ হয় বেলা ১টায়। সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির…
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না। এ সময় তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠকে এ কথা বলেন তিনি। জামায়াত সেক্রেটারি বলেন, ‘অধিবেশন শুরু হলে সংস্কার ও জুনাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হতে হবে।’ এর আগে সকালে বৈঠকে বসে সংসদে ১১ দলীয় জোটের এমপিরা। সংসদে তারা কী ভূমিকা পালন করবেন এসব বিষয়ে বৈঠকে আলোচনা চলছে।
