Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনের নেতানিয়াহু। বুধবার (২ জুলাই) ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে পাঁচ লাখ ইউরোরও বেশি মূল্য দিয়ে আভি আভনের সেগাল নামে অক্সফোর্ডে অ্যাপার্টমেন্টটি কেনেন বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ছেলে। কিন্তু এর জন্য ইসরায়েলি কর কর্তৃপক্ষকে কোনো জবাবদিহি করতে হয়নি তাকে বলে দাবি করা হয় প্রতিবেদনটিতে। এ সময় আরও অভিযোগ করা হয়, বিদেশে সম্পদ থাকার জন্য যে নির্ধারিত পরিমাণ অর্থ ইসরায়েলি সরকারকে দিতে হয়, তার চেয়ে কম অর্থ পরিশোধ করেছেন আভনের নেতানিয়াহু।

Read More

ইসলামী সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ সৌদি আরবের জেদ্দায় সংস্থাটির সচিবালয়ে মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২ জুলাই) জেদ্দায় ওআইসির সচিবালয়ে মহাসচিবের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য জানায় স্থায়ী প্রতিনিধির অফিস। স্থায়ী প্রতিনিধির অফিস জানায়, স্থায়ী প্রতিনিধি তুরস্কের ইস্তাম্বুলে ২১-২২ জুন অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫১তম অধিবেশন সফলভাবে সম্পন্ন করার জন্য ওআইসি মহাসচিবকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিএফএম-এ রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব সহকারে তুলে ধরা এবং ফলের নথিতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মিয়ানমারের উপর একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক…

Read More

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে তাদের আটক করা হয়। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৪৫২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি। ৫২ বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থান হতে ৪৮ জন বাংলাদেশি নাগরিক…

Read More

দেশের ৯ অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

Read More

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

Read More

দেব-রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কের দুষ্টু-মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম। তবে সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন, সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাঁটল ধরেছে। আর এই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, “গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনওদিন সেটা নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না!” শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন টলিউড সুপারস্টার। জানালেন, রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন। মুম্বাইয়েই বেড়ে ওঠা দেবের।…

Read More

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে থাকা ৬৫ জনের মধ্যে এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার ৩০ মিনিট পরই ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি ডুবে যায়। এটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল। ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এদের মধ্যে ১৪টি ট্রাক ছিল বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা। দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত এবং ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটে।…

Read More

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে–এই ঐতিহ্যকে সামনে রেখেই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি যদি শক্ত করতে হয়, তবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভিন্নমতকে সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই হবে দলের পথ। দলের স্যাক্রিফাইস তুলে ধরতে গিয়ে দলের এ শীর্ষ নেতা বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী…

Read More

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়া নিয়ে অতিরঞ্জিত ধারণা তৈরি হয়েছে। বাস্তবতা হলো, আগামী এক বছরে দেশটি বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেবে। বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, “বর্তমানে বলা হচ্ছে মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেবে, যা একেবারেই বাস্তবসম্মত নয়। আমি সেখান থেকে ঘুরে এসেছি। প্রকৃত পরিস্থিতি হলো, চাহিদা খুবই সীমিত।” তিনি আরও বলেন, “আগের সরকার মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছে, যেখানে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সির তালিকা দেবে আর বাংলাদেশ সেই অনুযায়ী পাঠাবে—এই দ্বিপক্ষীয় সমঝোতাই এখন…

Read More

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ ঘোষণা দেন। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক আলজাজিরা এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে, গত সপ্তাহে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস হয় ইরানের পার্লামেন্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই…

Read More