Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

গত ছয় মাসে ৯ লাখের মতো এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে ৭৬ হাজারের মতো আবেদন অনিষ্পন্ন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ‘এনআইডি সংশোধন সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের’ অগ্রগতি তুলে ধরেন তিনি। এসময় জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব। নির্বাচন কমিশন সচিব বলেন, প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদনও কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি আগামীতে এনআইডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না। সচিব জানান, চলতি বছরের শুরুতে ১ জানুয়ারিতে এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদন ছিল ৩…

Read More

বলিউডের তিন খানের মধ্যে অন্যতম দুই তারকা শাহরুখ খান ও আমির খান। একটা সময় তাদের সম্পর্ক ছিল শীতল যা নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। একে অপরের প্রতি মন্তব্য করে তারা প্রায়শই সংবাদের শিরোনামে আসতেন। তবে সময়ের সঙ্গে সেই সব তিক্ততা এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান তার এবং শাহরুখের মধ্যকার পুরোনো সংঘাতকে ‘ছেলেমানুষি’ বলে আখ্যা দিয়েছেন। আমির খানের কথায়, ‘একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ দু’জনেই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয় তখন ও আমার উপরে কোনো কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মাঝে অন্য কাউকে নিয়ে সেভাবে কথা বলি না তাই এগুলো বলিনি আগে।’…

Read More

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনেক বিষয় জড়িত থাকে। এটা নিয়ে যে হয়রানি, তা আর থাকবে না বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার হোসেন। বুধবার (২ জুলাই) সকালে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিনিয়র সচিব বলেন, এনআইডি সংশোধনের বিষয়গুলোকে ‘জিরো লেভেল’-এ আনা যায় কি না, তা নিয়ে কাজ চলছে। তিনি জানান, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩ লাখ ৭৮ হাজার সংশোধন আবেদন ছিল। আগে গড়ে সংশোধন আবেদন ছিল লাখের উপরে। এখন আবেদনের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। আখতার হোসেন আরও বলেন, এখন আবেদন সংখ্যা ২০ হাজার কমেছে। সামনের তিন মাসে তা আরও কমবে—এমনটাই প্রত্যাশা করেন আখতার হোসেন।

Read More

পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠিয়েছে ইরানের সামরিক বাহিনী। গত মাসে এমন তথ্য সামনে আসতেই বেশ শঙ্কিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমুজ প্রণালি অবরোধ করার প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নিচ্ছিল তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা। খবর রয়টার্সের। মার্কিন ওই কর্মকর্তারা বলেন, আগে থেকে অজানা এ প্রস্তুতির বিষয়টি গত ১৩ জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর শনাক্ত করা হয়। হরমুজ প্রণালিতে এসব মাইন এখনও ব্যবহার করা হয়নি। তবে, এ প্রস্তুতি ইঙ্গিত…

Read More

দেশের ছয় অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও পড়ুন: আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সকালে ঢাকার পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে কোনো রাজনৈতিক দলে যোগ নয়। বরং সাংবাদিকতা ও লেখালেখির জীবনেই ফিরে যেতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ জুলাই) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। প্রেস সচিব বলেন, ‘আমার কিছু বন্ধু বলেছেন আমি নাকি কোনো বড় রাজনৈতিক দলে বা সদ্য গঠিত একটি দলে যোগ দিতে যাচ্ছি। কিন্তু সোজা কথায় বলি— আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আসক্ত নই। একজন এমপি বা রাজনৈতিক ‘বিগ শট’ হয়ে যে ধরনের জীবনযাপন করতে হয়, তাতে আমার কোনো আগ্রহ নেই।’ তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশে রাজনৈতিক নেতৃত্বে ভালো আর্থিক সুবিধা থাকে।…

Read More

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে নিজের পুত্রবধু লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গ মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “লারা নর্থ ক্যারোলাইনায় জন্মেছে, বেড়ে উঠেছে, যদিও পরে ফ্লোরিডায় স্থায়ী হয়েছে তার পরিবার। সে খুব চমৎকার একজন মানুষ, আমি সবসময়েই চাইতাম যে সে পার্লামেন্টে নির্বাচনে প্রার্থিতা করুক। এখন সে নর্থ ক্যারোলাইনায় বসবাস করে না, কিন্তু মানসিকভাবে সে সবসময় নর্থ ক্যারোলাইনার বাসিন্দা।” যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, আর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মোট আসনসংখ্যা ১০০টি। বেশিরভাগ…

Read More

‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদা শর্মা বেশ সক্রিয়। সম্প্রতি এ অভিনেত্রী এক দুর্ঘটনায় মুখে পড়েছিলেন গুরুতর চোটও লেগেছিল তার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন আদা শর্মা। প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে। চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন। এই বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন…

Read More

এবার এক দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন ওপার বাংলার পরিচালক অমিতাভ ভট্টাচার্য। তার নতুন ছবি ‘ত্রিধারা’র মাধ্যমে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরীকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ত্রিধারা’ ছবির গল্প আবর্তিত হয়েছে প্রেম, সম্পর্ক এবং কঠিন বাস্তবতার জটিল সমীকরণ নিয়ে। ছবির মূল প্লট ২৫ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে যা দুটি জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। বর্তমানে সেই অতীত আবার ফিরে এসে নতুন করে তিনটি জীবনের সমীকরণকে প্রভাবিত করবে। এই জটিল এবং মনস্তাত্ত্বিক গল্পের বুননে তৈরি হচ্ছে ‘ত্রিধারা’। অমিত মুখার্জির প্রযোজনায় নির্মিত এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক…

Read More

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ। ফলে বহন খরচ এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত সমস্যাসহ সব বকেয়া পরিশোধ হয়ে গেল। পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুনে ভারতের এ কোম্পানিকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা এককালীন সর্বোচ্চ পরিশোধ। নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে পিটিআই লিখেছে, এর মধ্য দিয়ে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে। এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই, বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি (ঋণপত্র) এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে। আরও পড়ুন: গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি…

Read More