ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘অন্যান্য দেশগুলোকে সামরিক সহায়তা এবং সমর্থনের’ নীতি পর্যালোচনার পর ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য’ প্রতিরক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠিয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসনের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন মজুদ এখন খুব কম। ইউক্রেন সরকার এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাননি, কোন ধরনের অস্ত্রের চালান বন্ধ করা হচ্ছে। সংবাদ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
‘ভুয়া তথ্য’ মোকাবিলা ও গণমাধ্যমের নৈতিক মানদণ্ড রক্ষায় সহায়তা করতে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। ইউনেসকো ও ইউএনডিপির যৌথভাবে তৈরি ‘বাংলাদেশের গণমাধ্যমের প্রেক্ষাপট মূল্যায়ন: মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের ওপর গুরুত্ব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্তে এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এ প্রতিবেদনটির অপেক্ষায় আছি। আমাদের মূল সমস্যা ভুয়া তথ্য, গুজব, ফেক নিউজ। এর কিছু ছড়াচ্ছে দেশের…
এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট পালন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সেইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের এ দিনটিতে সাধারণ ছুটি থাকবে সারাদেশে। বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে সরকার। এতে আরও বলা হয়েছে, ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার (২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। নতুন দাম অনুযায়ী— প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে জুন মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয় ৬৪ টাকা ৩০ পয়সা।
তিন বছরের চুক্তিতে চেলসি থেকে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে কিনে নিয়েছে আর্সেনাল। যদিও তার সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার ঘটনাটি এবারের নয়। ২০১৮ সালে শৈশবের ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে কেপা রেকর্ড ৭ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান। সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন আছে। কেপাকে আর্সেনাল কিনেছে ৫ লাখ পাউন্ডে (৮৪ কোটি টাকা)। সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ৩০ বছর বয়সী এই গোলরক্ষককে মূলত বর্তমানে আর্সেনালের মূল ভরসা ডেভিড রায়ার ব্যাক-আপ হিসেবে নিয়েছেন কোচ মিকেল আর্তেতা। এর আগের দুই মৌসুম কেপা চেলসি থেকে ধারে (লোন) রিয়াল মাদ্রিদ ও এএফ বোর্নমাউথের হয়ে খেলেছেন। তার সেই ভ্রমণ থেমেছে গানারদের সঙ্গে পুরোদমে চুক্তিবদ্ধ…
নিজের কৃষকদের ক্ষতি হতে পারে, এমন কোনও চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে না বলে ঘোষণা দিয়েছেন জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি। বিষয়টি সামনে আসতে না আসতেই বেশ ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; দিয়েছেন বড় ধরনের শুল্ক আরোপের হুমকি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি। গত ২ এপ্রিল ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে। পরবর্তীতে বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর এই শুল্ক ৯০ দিনের জন্য ১০ শতাংশে…
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই (শুক্রবার)। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে। চিকিৎসকদের জন্য অনুষ্ঠিতব্য এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে ৩০০ জনকে। এর আগে ২০২৩ সালে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক…
বাংলাদেশকে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে সাড়ে ৫৬ কোটি টাকা দিচ্ছে জাপান সরকার। এই অর্থ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে দিচ্ছে জাপান। এ লক্ষ্যে জাপানের সঙ্গে ইউএনডিপির চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব অর্থ নির্বাচন কমিশনের ‘ব্যালট’ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উপস্থিততে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইসির সিনিয়র সচিব এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও উপস্থিত ছিলেন। ইসি জানায়, আজ একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্য দিয়ে অবাধ, স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত…
আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে। বুধবার (২ জুলাই) রাজধানীর পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সংস্কার প্রয়োজন রয়েছে। দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ চলছে। গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এসএমই খাতে অর্থায়নের জটিলতা তুলে ধরে তিনি বলেন, উদ্যোক্তাদের ঋণ পেতে এখনও অনেক…
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন করছি না। তবে আশাবাদী এক জায়গায় পৌঁছাতে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী কমিশন। এর আগে, আজ বেলা ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নিরবতা পালনের মাধ্যমে এ বৈঠক…
