‘কাঁটা লাগা’ খ্যাত প্রয়াত অভিনেত্রী শেফালির প্রাক্তন স্বামী গায়ক হরমিত সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালির সঙ্গে শেষ দেখা ও কথোপকথনের স্মৃতিচারণ করেছেন। তাদের সম্পর্কের তিক্ততা ছাপিয়েও কীভাবে শেষ মুহূর্তে একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছিল তা তিনি তুলে ধরেন। বিনোদন জগতে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে একসময় ঝড় তুলেছিলেন শেফালি জরিওয়ালা। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। ইউরোপে থাকায় শেফালির শেষকৃত্যে অংশ নিতে না পারলেও তার প্রাক্তন স্বামী হরমিত সিংও এই শোক প্রকাশ করেছিলেন। শেফালির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলে জানান তিনি। আরও পড়ুন: আমি ছাড়া কে আছে আমার: সুনেরাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে হরমিত জানান, বছর…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে সুনেরাহ নিজের একাকীত্ব এবং আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন। সুনেরাহ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জানা অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা।’ তার এই কথাগুলো যেন জীবনের চড়াই-উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক ইঙ্গিত দেয় বলে নেটিজেনরা মনে করছেন। আরও পড়ুন: আমার খুবই পছন্দ বরিশালের পেয়ারা বাগান: সাফা কবির পোস্টের পরের অংশে সুনেরাহ আরও লেখেন, ‘সব ভুলে না ভুলে দিন শেষে ভেবে…
ঝিনাইদহের শৈলকূপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ‘শুশুক’। যা স্থানীয়ভাবে ‘শিশু’ নামে পরিচিত হলেও এটি ডলফিনের ভিন্ন একটি প্রজাতি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে স্থানীয় এক জেলের জালে ওই জলজ প্রাণীটি ধরা পড়ে। স্থানীয় মৎস্যজীবী বিধান ও বিপুল মাঝি জানান, বিকেলে মাছ ধরার সময় হঠাৎ জালের সঙ্গে শুশুকটি উঠে আসে। বিরল প্রজাতির জলজ প্রাণীটি দেখতে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে পাড়ে উঠানোর পরই শুশুকটি মারা যায়। হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খিলাফত বিশ্বাস বলেন, ঘটনাটি বিকেলে জানতে পারি। যেই জেলের জালে প্রাণীটি ধরা পড়েছে, তাদেরকে শুশুকটি নদীতে…
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে পুরাতন একটি গাছের গোড়ায় ভিতরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় ওপরের বিভিন্ন ডালের ফুটো দিয়ে ধোঁয়া বের হতেও দেখেন তারা। পরে এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। মঙ্গলবার (১ জুলাই) মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে প্রায় ৫০ বছরের পুরনো ওই শিল-কড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। জানা যায়, দুজন মুসল্লি ওই শিল-কড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। পরে গাছের কাছে গিয়ে দেখতে পান গোড়ার ভিতর জ্বলছে আগুন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই গাছের কাছে এসে ভিড় জমান স্থানীয়সহ উৎসুক…
বাহরাইনের যুববিষয়ক মন্ত্রী রাওয়ান বিন্ত নাজিব তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। গত ৩০ জুন বাহরাইনের যুব বিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুব উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে বাহরাইন সরকারের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে যুব বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা দিনা বিন্ত রাশিদ আল খলিফা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এনবিআর সূত্রে জানা গেছে, কমিশনার জাকির হোসেন গত ২৮ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকায় আসেন এবং এনবিআরের সামনে অবস্থান নেন। এ ঘটনায় রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি, কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন। সাফা কবির বলেন, ‘আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোট বেলায় নানু বাড়ি থাকে এখন যেহেতু তারা নেয় এজন্য এখন আর যাওয়া হয় না। বরিশাল সব সময় আমার জন্য আবেগের একটা জায়গা লাগে।’ তার কথায়, ‘বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পেয়ারা বাগান। আমার মনে হয় এটা অনেক সুন্দর অভিজ্ঞতা যে…
টানা ২ দফা কমানোর পর এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বুধবার, ২ জুলাই) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। তবে আগের দামেই বিক্রি হবে রুপা। সবশেষ মঙ্গলবার (১ জুলাই) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের…
ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে দখলদার ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি লিখেছেন, কাতারি ও মিসরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে। তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে৷ আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য, হামাস এ চুক্তি গ্রহণ করবে। কারণ এটি ভালো নয়, আরও খারাপ হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে,…
মিসাইল হামলার জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল। আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশকয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে, এ ঘটনায় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ…
