অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিন্স’ ছবির শুটিংয়ে অংশ নিতে এই সফরে গিয়েছেন তিনি। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও, এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিচ্ছেন এ অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও কলকাতার সৌন্দর্য এবং শহরের জীবনধারা ফারিণকে মুগ্ধ করেছে। বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে কালচার তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। ওই রাস্তায় যে পরিমাণ ক্যাফে আছে, মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শোবিজের মধ্যে মিল ও অমিল উভয়ই ফারিণের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ভারতীয় সিনেমার পরিচিত মুখ তামান্না ভাটিয়া মনে করেন, অভিনয় জগতে নিয়মিত উচ্চ আয় থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে একসময় আর্থিক সংকটে পড়তে পারেন শিল্পীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাইরে থেকে চলচ্চিত্র জগতকে যতটা স্থিতিশীল মনে হয়, বাস্তবে তা অনেক বেশি অনিশ্চিত। মাত্র ১৫ বছর বয়সে অভিনয় শুরু করা তামান্না দুই দশকের বেশি সময় ধরে বড় বাজেটের সিনেমা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে কাজ করছেন। আর্থিকভাবে সফল হলেও তিনি সতর্ক করে বলেন, ‘শিল্পীরা অনেক টাকা উপার্জন করেন, কিন্তু সময়মতো সঞ্চয় বা বিনিয়োগ না করলে একসময় হাতে তেমন কিছুই থাকে না।’ ক্যারিয়ারের শুরুতে তামান্নার আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তার বাবা। ছোট বয়সে উপার্জনের…
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে আঁকড়ে ধরে আছে, যেন সেটাই তার মা। এই মধুর দৃশ্য শুধু দর্শকদের নয়, মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল-কেও গভীরভাবে ছুঁয়ে গেছে। তবে পিয়া কেবল ভিডিওটি দেখে মুগ্ধ হননি; তিনি অসহায় প্রাণীর কষ্টকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দেখলাম ও একটা নরম খেলনা জড়িয়ে ধরে আছে। সত্যি বলি, ভিডিওটা দেখে খারাপ না লাগা সম্ভব নয়। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করে নিজেদের…
নাজিফা তুষি এবার ঈদুল ফিতরে দর্শকদের জন্য নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। ছবি নাম ‘প্রেশার কুকার’, যা পরিচালনা করেছেন রায়হান রাফী। ইনস্টাগ্রামে নিজের চারটি ছবি শেয়ার করে তুষি লিখেছেন, ‘রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ আসছে ঈদ উল ফিতরে, আপনার কাছের সিনেমাহলে।’ তুষি আগে রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন। সেই প্রজেক্টের শুটিং-এর সময়ই ‘প্রেশার কুকার’-এ যুক্ত হওয়ার সুযোগ পান তিনি। সিনেমার পোস্টার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। জানাগেছে শিগগিরই ট্রেলার প্রকাশিত হবে। নাজিফা তুষি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিনেমায় তার চরিত্রে চমক রয়েছে, তবে এখনই চরিত্রের নাম প্রকাশ করতে রাজি নন। এটি দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে, যা ঈদুল ফিতরে সিনেমা হলের…
আভিজাত্য ও আবেগের সংমিশ্রণে বাফটা ২০২৬-এর মঞ্চে হাজির হয়ে সকলের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপালি রঙের কাস্টম গুচি গাউন এবং সাদা স্টোল পরা আলিয়ার সাজে ছিল ক্লাসিক গ্ল্যামারের ছোঁয়া। বাফতা’র রেড কার্পেটে আলিয়া শুধু তার স্টাইল দিয়ে নয় বরং আত্মবিশ্বাসী উপস্থিতি ও নরম মৃদু হাসি দিয়ে সকলের মন জয় করেছেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, ‘আলিয়ার এমন লুক আমরা আগে কখনও দেখিনি। আলিয়া সত্যিই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।’ ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানান, তিনি এই বিশেষ রাতের জন্য নিজেকে হলিউড আইকন মেরিলিন মনরোর–এর স্টাইলে সাজাতে চেয়েছিলেন। তার কথায়- ‘আমি চেয়েছিলাম রঙ ও আভিজাত্যে ছোয়ায় নিজেকে তুলে ধরতে এবং…
পবিত্র জমজম কূপ পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও বরকতময় পানির উৎস। এটি মসজিদুল হারাম–এর ভেতরে, পবিত্র কাবা শরিফের প্রায় ২০ মিটার পূর্বে অবস্থিত। মুসলিম উম্মাহর কাছে এটি আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও কুদরতের নিদর্শন হিসেবে বিবেচিত। ধারণা করা হয়, প্রায় চার হাজার বছর আগে এই কূপের উৎপত্তি। এর ইতিহাস জড়িয়ে আছে হযরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)–এর সঙ্গে। সময়ের বিবর্তনে একপর্যায়ে কূপটির মুখ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মহানবী মুহাম্মদ (সা.)–এর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে নির্দেশপ্রাপ্ত হয়ে পুনরায় কূপটি খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০.৬ ফুট নিচে অবস্থান করে। এখান থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৮…
রমজান আত্মসংযম ও তাকওয়া অর্জনের মাস। কিন্তু শুধু না খেয়ে থাকলেই রোজার পূর্ণ সওয়াব পাওয়া যায় না। হাদিসে সতর্ক করা হয়েছে, কিছু মানুষের রোজা বাহ্যিকভাবে আদায় হলেও তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আরবি বর্ষপঞ্জিকার নবম মাস রমজান আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের এক মহিমান্বিত সময়। এ মাসে মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য অসীম রহমত ও সওয়াবের দুয়ার খুলে দেন। অল্প আমলেও অধিক প্রতিদান পাওয়া যায়, যা রমজানকে অন্য সব মাস থেকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। মানবজাতির হেদায়াতের দিশারি পবিত্র কুরআনও এ মাসেই নাযিল হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, “রমজান মাস—যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য পথপ্রদর্শক ও…
পবিত্র রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস হলেও ইফতারের সময় অসচেতন খাদ্যাভ্যাস অনেকের জন্য গ্যাস্ট্রিক ও ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। সারাদিন খালি পেটে থাকার পর হঠাৎ ভারী ও অস্বাস্থ্যকর খাবার খেলে হজমতন্ত্রের ওপর চাপ পড়ে এবং নানা শারীরিক অস্বস্তি দেখা দেয়। ইফতারে ভাজাপোড়া খাবার যেমন বেগুনি, পেঁয়াজু বা আলুর চপ জনপ্রিয় হলেও এগুলো তেলযুক্ত ও উচ্চ ক্যালোরিযুক্ত। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর এসব খাবার পাকস্থলীতে অ্যাসিডিটি, গ্যাস ও বদহজম তৈরি করতে পারে। একই সঙ্গে অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি হিসেবে জমে ওজন বাড়ায়। মিষ্টি পানীয়ও আরেকটি বড় সমস্যা। শরবত, প্যাকেটজাত জুস বা কোমল পানীয়তে উচ্চমাত্রার চিনি থাকে, যা রক্তে…
স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। আর তার চিকিৎসা খরচ মেটানোর জন্য শখের প্রাইভেটকারটি বিক্রি করে দিয়েছেন স্বামী অভিনেতা প্রাণ রয়। বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় আট হাজার টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন তার স্বামী। এর আগে গত বছরের অক্টোবরে অসুস্থ হলে হাসপাতালে নেয়া হয় কাকলীকে। ওই সময় চিকিৎসকরা জানান, স্ট্রোক করেছেন নির্মাতা। পরে টানা দুই মাস চিকিৎসা চলে তার এবং এরপর কিছুদিন বাসায় থাকার পর চলতি মাসের ১ তারিখ ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কাকলী বর্তমানে মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপি) চিকিৎসাধীন। তার বর্তমান শারীরিক পরিস্থিতির…
পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটায় তিনি অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মোঃ সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেয়া হয়। রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে…
