বিশ্বকাপ মিশনটা মনের মতো শুরু করল ইংল্যান্ড। জোড়া গোলে রেকর্ড বইয়ে নাম লেখালেন অধিনায়ক হ্যারি কেইন। দুইবার সমতা টেনে লড়াই জমিয়ে তুলল ক্রোয়েশিয়া। তৃতীয় দফায় পিছিয়ে পড়ার পর আর পারল না তারা। দারুণ জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল টমাস টুখেলের দল। ডালাসে বুধবার ‘এল’ গ্রুপের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা। কেইন ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর, প্রথমবার সমতা ফেরান মার্তিন বাতুরিনা। কেইনের দ্বিতীয় গোলের পর, প্রথমার্ধেই স্কোরলাইন ২-২ করেন পেতার মুসা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পুনরুদ্ধার করেন জুড বেলিংহ্যাম। বদলি নেমে শেষ দিকে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড। এই দুটি গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে…
Author: বিজয় নিউজ ডেস্ক
দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলিংহামের গোলে তৃতীয়বারের মতো এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহাম।
গতকাল লিওনেল মেসির হ্যাটট্রিক হলো। আর্জেন্টিনা ফরোয়ার্ডের রেকর্ড ছোঁয়া ষষ্ঠ বিশ্বকাপে খেলরতে নেমে ক্রিশ্চিয়ানো রোনালদোও হয়তো তেমন কিছু করতে চেয়েছিলেন। আজ পর্তুগালের উদ্বোধনী ম্যাচেই গোলদাতার তালিকায় নিজের নাম লেখাতে মরিয়া হয়ে ছিলেন। কিন্তু মাঠে তেমন লক্ষণ দেখা গেল না। আল-নাসরের এই ফরোয়ার্ড বেশ কয়েকবার লক্ষ্যভ্রষ্ট শট মারেন। গোলপোস্টের সামনে তার স্বভাবসুলভ সেই ধার বা ক্ষিপ্রতার অভাব স্পষ্ট দেখা গেছে। নামের প্রতি সুবিচার করতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। প্রথমার্ধে মাত্র ১৭ বার বলে পা লাগাতে পেরেছেন তিনি, যা দলের অন্য যে কারও চেয়ে কম। সব মিলিয়ে ২৫ বার, যা তার পুরো ৯০ মিনিট খেলা কোনো আন্তর্জাতিক ম্যাচে সর্বনিম্ন। পুরো ম্যাচ…
সমতায় ফিরলেও ইংল্যান্ডকে আটকে রাখতে পারল না ক্রোয়েশিয়া। কেইনের জোড়া গোলে ২–১ এগিয়ে যায় ইংল্যান্ড। এবার কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান ইংলিশ অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ মিনিটে মার্তিন বাতুরিনার দুর্দান্ত এক গোলে সমতায় ফিরল ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন তিনি। এর আগে ম্যাচের ১২ মিনিটে কেইনের পেনাল্টি গোলে পায় ইংল্যান্ড।
১২ মিনিটে কেইনের পেনাল্টি গোলে এগিয় গেল ইংল্যান্ড। বক্সের ভেতর ননি মাদুয়েকেকে লুকা মদরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি কেইন। পেনাল্টিকে কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন। ফলে ইংল্যান্ড ১-০ গলে এগিয়ে গেল।
রোনালদোর পতুর্গালকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো পর্তুগাল। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই পর্তুগিজদের বিপক্ষে রীতিমতো চমক দেখিয়ে ড্র করেছে কঙ্গো। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেন নেভেস। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর করা ক্রস উড়ে আসলে দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি। বিরতির পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে অবশ্য দুর্দান্ত এক গোল করেছিলেন জোয়াও ক্যানসেলো। তবে অফসাইডের কারণে বাতিল হয়…
হিউস্টনে শুরু হওয়া ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দিলেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল।
আরেকটি বিশ্বকাপ। আবার সেই চিরচেনা রূপে লিও? না, ২০২২ কাতার ওয়ার্ল্ড কাপের পর আজকে আলজেরিয়ার বিপক্ষে আরও ইম্প্রোভাইজড, আরও বিধ্বংসী আর্জেন্টাইন এই মহাতারকা। ষষ্ঠ বিশ্বকাপ মিশনে নেমেছিলেন মেসি। আর তার জন্য পুরো দল খেলবে বলে আগেই জানিয়েছিলো প্লেয়াররা। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার পূর্বে সাউথ আমেরিকান টিমদের পারফরম্যান্স দেখে কিছুটা হতাশ ছিলো ভক্তরা। বিশেষকরে ব্রাজিল ও উরুগুয়ের খেলোয়াড়দের পারফরম্যান্সে তেমনটাই ইঙ্গিত মেলে। তবে, আজ আর্জেন্টিনার খেলা দেখে সেসব দুঃখ ভুলে যাওয়ার কথা ফুটবল সমর্থকদের। কারণ-আজ ওয়ার্ল্ড কাপ শো’র ইন-চার্জ মহাতারকা নিজেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ কানসাস সিটি স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সময়, রেইনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও দেখা যায় ফুরফুরে মেজাজে। প্রতিপক্ষ আলজেরিয়া। দলের নেতৃত্বে…
আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। এর আগে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করলেন লুকা জিদান। মেসির দ্বিতীয় গোলটিতে ভুল করেছিলেন আলজেরিয়ান গোলরক্ষক। তবে একটু পর পুষিয়ে দিলেন সেটি। ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন জিনেদিন জিদান–পুত্র। আর এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।
