দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার…
Author: বিজয় নিউজ ডেস্ক
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। ২০২৬ সালের এই পুরস্কারে তার সঙ্গে আরও দুজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে। ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, এ বছরের পুরস্কারজয়ীদের এমন কাজের স্বীকৃতি হিসেবে বেছে নেওয়া হয়েছে, যা র্যামন ম্যাগসাইসাইয়ের নেতৃত্বের সঙ্গে যুক্ত চিরস্থায়ী মূল্যবোধের প্রতিফলন ঘটায়। এসব মূল্যবোধের মধ্যে রয়েছে অন্যের সেবায় নিয়োজিত থাকা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ তৈরি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নিতে সহায়তা করা। র্যামন…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৬২৫ কার্টন বিদেশি সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। রোববার (৩০ আগস্ট) রাতে বিমানবন্দরের বি ও সি-শিফটের পৃথক অভিযানে ওই পণ্য জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম পাওয়া যায়। একই ফ্লাইটের সহযাত্রী শারমিন আক্তারের ব্যাগেজ তল্লাশি করে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে বি-শিফটের অভিযানে…
চট্টগ্রামের রাউজানে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, রাউজান উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতারা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রোববার ২৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাউজান উপজেলা শাখার সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ ও সাধারণ সম্পাদক সাবেক ব্যাংকার বিপ্লব কান্তি দাশের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—সংগঠনের সিনিয়র সহসভাপতি অরুণ বিশ্বাস, রাউজান পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি সদীপ দে (সজীব), সাংগঠনিক সম্পাদক সমরজিৎ বিশ্বাস ও সুজন দে, অর্থ সম্পাদক বিপুল তালুকদার, পূজা সম্পাদক…
একাডেমিক সাফল্য, সৃজনশীলতা, দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ আয়োজন করেছে ‘ফলাবর্তন’ অনুষ্ঠান। অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে বিভাগের ৭১ জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, ক্লাস পারফরম্যান্স, দক্ষতা, সৃজনশীল কাজ ও সহশিক্ষা কার্যক্রমের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন…
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া ‘মিথ্যা, মনগড়া ও কাল্পনিক’ তথ্য ছড়িয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব অপপ্রচারে জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন এ দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি পুলিশপ্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। যাচাই-বাছাই ছাড়াই তাঁদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পরপরই তাঁকে নিশানা করে এ…
যুক্তরাষ্ট্র থেকে আরো ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ‘আমনি এয়ারে’র বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। দেশে ফেরত এসব ব্যক্তি বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিশেষ ফ্লাইটে…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এসময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করার পর বাসে করে নিয়ে যেতে দেখা যায়। ন্যাশনাল এলিজিবিলিটি এনটারেন্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এদিন দুপুর থেকে দিল্লির কল্যান মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশসহ কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভের…
রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। এছাড়া, প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি, সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার, কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের ওপরও জোর…
দীর্ঘ ২ ঘণ্টা পর সচল হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সন সচল হয়। এর আগে একই দিন দুপুর দেড়টা থেকে ডেস্কটপে ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে লগ-ইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। আবার অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথাও জানিয়েছিলেন। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। অ্যাপ ব্যবহারে সমস্যা না হলেও ফেসবুক ও মেসেঞ্জার ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সম্পূর্ণ অচল…
