Author: বিজয় নিউজ ডেস্ক

আবারও মেসি ম্যাজিক! ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি। এটি বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এই গোলে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসা।

Read More

আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও। তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Read More

ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। মেসির জন্য এই দিনটা আরেকটি কারণে বিশেষ। ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর। তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম! এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।

Read More

ম্যাচের ১৭ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মেসি করলেন বিশ্বকাপের ১৪তম গোল। এর আগে ম্যাচের পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি, কিন্তু অফসাইড ফলে তার গোলটি বাতিল হয়।

Read More

বিশ্বকাপের ইতিহাস গড়লো কেপ ভার্দে, স্পেনকে রুখে দিয়ে ০-০ গোলে ড্র করলো নবাগত এই দলটি। কেপ ভার্দের এই অর্জনের কেন্দ্রবিন্দুতে আছেন গোলরক্ষক ভোজিনিয়া। ম্যাচজুড়ে স্প্যানিশ আক্রমণের সামনে যেন মানবপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। করেছেন ৭টি অসাধারণ সেভ, যার কয়েকটি ছিল নিশ্চিত গোল বাঁচানো। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আবেগে ভেঙে পড়েন ভোজিনিয়া। সেটি হতাশার নয়, বরং এক স্বপ্নপূরণের আনন্দ। কেপ ভার্দের মানুষের জন্য এ এক উৎসবের মুহূর্ত, আর সেই উৎসবের প্রধান কারিগর হয়ে রইলেন তাদের অভিজ্ঞ গোলরক্ষক। বিশ্বকাপের মঞ্চে স্পেনের মতো পরাশক্তিকে রুখে দিয়ে তিনি উপহার দিলেন দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় সন্ধ্যাগুলোর একটি। ম্যাচজুড়ে বলের দখল…

Read More

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো গোল উৎসবে মাতলো জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে বিশ্বকাপে বরণ করলো জার্মানি। ম্যাচের হাভার্টেজ জোড়া গোলের পাশাপাশি আরও পাঁচ জার্মান নাম তোলেন স্কোর বোর্ডে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে অভিষিক্ত কুরাসাওয়ের মোকাবিলা করে জার্মানরা। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এনমেচার গোলে লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সমতায় ফিরতে সময় নেয়নি কুসারাও। ১৪ মিনিট বাদে বক্সের ভেতর থেকে কুরাসাওয়ের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের দুর্দান্ত এক শট ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় গোলপোস্টে। ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেক। প্রথমার্ধের বাকি…

Read More

কুরাসাওয়ের বিপক্ষে বিরতির পরপরই ব্যবধান বাড়িয়েছেন জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন মুসিয়ালা। ম্যাচে জার্মানি এগিয়ে ৪–১ গোলে।

Read More

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি থেকে গোলে করে ৩-১-এ এগিয়ে বিরতিতে জার্মানি। প্রথম মাত্র ৬ মিনিটের মাথায় গোল করেছেন জার্মান মিডফিল্ডার এনমেচা। প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করে কুরাসাওয়ের। এর পর সমতায় থাকা মাত্র ১৭ মিনিট সহ্য করল জার্মানি। ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। ২–১ গোলে এগিয়ে জার্মানি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে। পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ। ৩–১ গোলে এগিয়ে বিরতিতে জার্মানি।

Read More

বিশ্বকাপে ২১ মিনিটেই কুরাসাওয়ের ইতিহাস। এবারই বিশ্বকাপে অভিষেক। প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করল তারা।

Read More