Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 09:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমরা এভাবেই থাকি-কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার
    বিনোদন

    আমরা এভাবেই থাকি-কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমরা এভাবেই থাকি-কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার

    আসছে ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। ছবিতে তিনি বাংলাদেশি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমায়। টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তিনি।

    প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।

    যখন নওশাবাকে প্রশ্ন করা হয়, কলকাতার রাস্তায় আবীর চ্যাটার্জির সঙ্গে তার পোস্টারে সয়লাব, তখন তার কেমন লাগছে? জবাবে নওশাবা বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিতে-গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

    নওশাবার কাছে তার অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও নানা প্রশ্ন করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুট করেছেন। ‘বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্গা সেজে রাস্তায় ঘুরতে পারেন?’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একেবারেই পারি। এই জুলাই আন্দোলনের পরপরও দুর্গাকে নিয়ে একটা শুট করেছি। আমাদের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বড় করে দেখানো হয়। আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছেন। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এভাবেই থাকি।’

    নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরাতন ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’

    ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। শারদীয় দুর্গোৎসবের সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে, আর ইতোমধ্যেই কলকাতায় শুরু হয়েছে এর প্রচার-প্রচারণা। শহরের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে ছবির পোস্টারে। প্রকাশ পেয়েছে টিজার ও ট্রেলারও।

    আমরা এভাবেই থাকি-কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার
    পূর্ববর্তী খবরজাতীয় পুরস্কার যাদের উৎসর্গ করলেন রানি
    পরবর্তী খবর পাকিস্তানের প্রধানমন্ত্রীর চোখে ট্রাম্প একজন ‘শান্তিপ্রেমী মানুষ’

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনকে পেল বেলজিয়াম

    July 7, 2026

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    July 7, 2026

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.