Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 11 July 2026, 12:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবর ‘ভুয়া’: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবর ‘ভুয়া’: ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবর ‘ভুয়া’ ট্রাম্প

    ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবরকে ‘ভুয়া সংবাদ’ বলেও উড়িয়ে দিয়েছেন। যদিও শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে।

    সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান সম্মত হয়েছে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে— এমন খবরও ভুয়া। এটি ডেমোক্র্যাটদের ছড়ানো মিথ্যা প্রচার।’

    একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনার কাঠামো তৈরির লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছায়। তবে চুক্তির বিস্তারিত এখনও স্পষ্ট নয় এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

    ট্রাম্পের পোস্টে ইঙ্গিত দেয়া হয়, বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানকে আর্থিক প্রণোদনা দিচ্ছে। তবে এমন প্রতিবেদন তিনি প্রত্যাখ্যান করেছেন। অবশ্য সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে আলোচিত অঙ্কটি ৩০০ মিলিয়ন ডলার নয়, বরং ৩০০ বিলিয়ন ডলার।

    ট্রাম্পের বক্তব্যের পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পুরো সংঘাতজুড়েই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ছিল ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। এক্সে দেয়া এক পোস্টে ভ্যান্স লেখেন, ‘প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’

    তিনি এই সমঝোতাকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবেও বর্ণনা করেন। ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আবারও মার্কিন জনগণের জন্য ভালো ফল বয়ে এনেছে, যদিও যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘৃণা করে এমন অনেকেইেএই প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করেছে।’

    এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছে তিনি বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেডি ভ্যান্স অংশ নেবেন।

    অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারককে যুদ্ধ বন্ধের পথে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত চুক্তি এখনও আলোচনার ওপরই নির্ভর করছে।

    এদিকে ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়া নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। ইরানের মেহর বার্তাসংস্থার উদ্ধৃত সূত্রগুলোর দাবি, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের আলোচক দল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপনের কথা জানিয়েছে।

    ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি বৃহত্তর প্রস্তাবের অংশ। এতে ৬০ দিনের আলোচনার সময় ইরানের জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলার ছাড় করার বিষয়ও রয়েছে। এর অর্ধেক অর্থ শুরুতেই ছাড় করার প্রস্তাব দেয়া হয়েছে।

    এছাড়া ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা এবং বিদেশে থাকা ইরানের আর্থিক সম্পদে পূর্ণ প্রবেশাধিকার দেয়ার কথাও এই প্রস্তাবে রয়েছে বলে জানানো হয়েছে।

    ইরানি গণমাধ্যমগুলো এই প্রস্তাবকে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং টেকসই শান্তির অন্যতম শর্ত হিসেবে তুলে ধরছে। ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, তেহরানকে অর্থনৈতিকভাবে বাস্তব সুবিধা দিতে হবে। তাদের কিছু হিসাব অনুযায়ী, সংঘাতের কারণে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

    তবে পশ্চিমা গণমাধ্যমে একই ৩০০ বিলিয়ন ডলারের বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এটি সরাসরি ক্ষতিপূরণ নয়। বরং এটি একটি আন্তর্জাতিক বিনিয়োগ ও পুনর্গঠন কর্মসূচি হতে পারে এবং এর বাস্তবায়নে ওয়াশিংটন সহায়তা করবে। এতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দেয়ার পরিবর্তে বেসরকারি খাতের বিনিয়োগও অন্তর্ভুক্ত থাকতে পারে।

    ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেয়ার খবর ‘ভুয়া’: ট্রাম্প
    পূর্ববর্তী খবরলেবাননের দখল করা এলাকা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু
    পরবর্তী খবর রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

    আরো সংবাদ পড়ুন

    ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 

    খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

    ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরাইল

    কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

    July 11, 2026

    ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    July 11, 2026

    ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    July 11, 2026

    বিশ্ব জনসংখ্যা দিবস আজ

    July 11, 2026

    চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

    July 11, 2026

    তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.