নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ কারণে ভারতীয়দের ইরান ছাড়ার জন্য বলা হলো। এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেসব জায়গায় আন্দোলন বা বিক্ষোভ হচ্ছে সেসব জায়গা পরিহার করে চলাচল করতেও আহ্বান জানিয়েছে তারা। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে। গত ২৮ ডিসেম্বর থেকেই ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভের সূত্রপাত হলেও দ্রুত সময়ে এটি সহিংস রূপ ধারণ করে। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি থেকে কিছু সেনাকে সরে যেতে বলল…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘ ছয় বছর একে অপরের হাত ধরে পথ চললেও ২০২৪ সালে এসে ভেঙে যায় সেই প্রেম। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। তবে এবার অর্জুনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ও বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এমনকি ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কিছু বলার ইচ্ছে নেই। আমাদের নিয়ে ইতোমধ্যে অনেক লেখালেখি হয়েছে।’তিনি জানান, বিচ্ছেদ হলেও অর্জুন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন। মালাইকার ভাষ্যমতে, ‘আঘাত,…
৫০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এই আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বিন্যাস এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা…
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য হামলার দাঁতভাঙা জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান। বুধবার(১৪ জানুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে এই চরম বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কোনো দেশ যদি তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর আগ্রাসনে সহায়তা করে তবে সেই দেশগুলোকেও ধ্বংসাত্মক পাল্টা হামলার লক্ষ্যবস্তু করা হবে। একইসঙ্গে দেশগুলোকে ওয়াশিংটনের আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছে তেহরান। গত দুই সপ্তাহ ধরে ইরানে চলা সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার…
বছরের ব্যবধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকের দারের সঙ্গে বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বুঝাচ্ছি— স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। আরও কিছু কিছু কাজ করা যেতে পারে, সেগুলোর অগ্রগতি হলে আপনারা জানতে পারবেন। গত সপ্তাহে দুইবার টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন।…
দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে, তারা দেশে আসুক। তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজিবির। দেশের তিন…
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা নিরাপত্তা সহযোগিতা সম্প্রতি তুরস্ককে যুক্ত করে নতুন মাত্রায় পৌঁছেছে। এই ত্রিপক্ষীয় আলোচনা একটি নতুন নিরাপত্তা কাঠামোর সূচনা করছে, যা মূলত ন্যাটোর ‘সমষ্টিগত প্রতিরক্ষা নীতি’ অনুসারে গড়ে উঠবে। এর অর্থ হলো, কোনো এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনকে অন্য সব সদস্যের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে। এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বার্তা সংস্থা ব্লুমবার্গ উল্লেখ করেছে, প্রস্তাবিত এই চুক্তির কাঠামো ন্যাটোর সঙ্গে অনেকটাই মিল রয়েছে। আর এটি শুধু সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বর্তমানে তুরস্ককে যুক্ত করার মাধ্যমে এর ভৌগোলিক ও কৌশলগত পরিধি বাড়ানো হচ্ছে। সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দিয়ে,…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন। ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। তিনি আরও বলেন, সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ সময় রাজনীতির পাশাপাশি দেশের…
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে কার্যত অচল হয়ে পড়েছে পুরো ঢাকা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড় ও মহাখালী সড়কে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের। অন্যদিকে, সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই…
স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমন অভিযোগ নতুন নয়। বিশেষ করে গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি–ভিডিও ব্যাকআপ নিলে চার্জ কমে যাওয়াটা অনেকেই টের পান। এবার সেই সমস্যার সমাধানেই নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল। সম্প্রতি গুগল ফটোস অ্যাপের একটি পরীক্ষামূলক সংস্করণ বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে “অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ” নামে একটি নতুন সেটিং যুক্ত করার প্রস্তুতি চলছে। এই ফিচার চালু হলে ফোনের ব্যাটারি সাশ্রয়ে ব্যাকআপের ধরন বদলে যাবে। এখন গুগল ফটোস প্রায় সঙ্গে সঙ্গেই নতুন ছবি বা ভিডিও ব্যাকআপ নেওয়ার চেষ্টা করে। নতুন সেটিং চালু থাকলে— অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কম ঘন ঘন ব্যাকআপ নেবে আপনি অ্যাপ ব্যবহার…
