মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই এবং সামনের দিনে তাপমাত্রা শূণ্যের নিচে নামতে পারে। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-কে এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেছেন, আজ থেকে পুরো সৌদি আরবে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এই প্রবাহ অন্তত আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং এই সময়সীমার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস এক ডিগ্রির মধ্যে থাকবে। সৌদির তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, হাইল এবং মদিন প্রদেশের উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি পড়তে পারে। এছাড়া…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির নিয়ে কথা বলছেন। জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না। মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’ ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর…
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ইতিহাসে রেকর্ড তিন হাজার নবীন সদস্য দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার দীপ্ত শপথ গ্রহণ করলেন আজ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজিবির নবীন সদস্যদের শপথ পড়ান এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল…
দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধি অনুযায়ী গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পেতে থাকবেন সরকারি চাকরিজীবীরা এ বিষয়টি স্পষ্ট করেছে সরকার। সরকারি সূত্র জানায়, আর্থিক সংকট ও আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব সময়ে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই। এ কারণে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো কার্যকর না করে বিদ্যমান ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে একটি পূর্ণাঙ্গ বেতন কাঠামোর…
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচনকালে তার সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি একইসঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক -আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী…
থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে বুধবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে চলন্ত ট্রেনের ওপর আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।বুধবার(১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমার শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে…
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা সহায়তার জন্য ইতালি সরকার এক মিলিয়ন ইউরো (১.২ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইউএনএইচসিআর এ তথ্য জানায়। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের অভিবাসন নীতিমালা অধিদফতরের অর্থায়ন ইউএনএইচসিআর এবং অংশীদারদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি রেফারেল, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা এবং রোগ প্রতিরোধসহ ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বজায় রাখতে সহায়তা করবে, যা শরণার্থীদের বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জটিল মানবিক পরিবেশে গুরুত্বপূর্ণ যত্নের অ্যাক্সেস অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করবে। এই অবদান গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) কাছে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং আশ্রয়দাতা…
এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে কম বিধিনিষেধ ও সীমান্তে স্বল্প অপেক্ষার সুবিধা পেতে কিছু দেশের পাসপোর্ট অন্যগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী। এমন পাসপোর্টের একটি ‘এলিট’ তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। সিএনএন বলছে, লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক তৈরি করে, যেখানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) একচেটিয়া তথ্য ব্যবহার করা হয়। সূচকে বলা…
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। একই সঙ্গে সৌদি আরব থেকে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকায় কেনা হবে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা…
চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবকু পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল…
