Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ ও সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেছেন, ইরানে খুব শিগগিরই সরকার পতন হতে চলেছে। তার মতে, তেহরানের বর্তমান শাসনব্যবস্থা টিকে আছে কেবল বলপ্রয়োগের ওপর ভর করে, যা তাদের পতনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের সরকার এখন শেষ পর্যায়ের দিন ও সপ্তাহ পার করছে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আনাদোলু জার্মান এই চ্যান্সেলর বলেছেন, ইরানের বর্তমান সরকার খুব শিগগিরই ভেঙে পড়তে পারে। তার মতে, দেশজুড়ে চলমান গণবিক্ষোভের মধ্যে ইরানি শাসনব্যবস্থা এখন ‘শেষ পর্যায়ের দিন’ পার করছে। মঙ্গলবার ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রিডরিখ মের্জ বলেন,…

Read More

ভারতের ভোপালে সাড়ে ১৬ একর জমি নিয়ে দীর্ঘ ২৫ বছরের আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার পরিবার। সম্প্রতি ভোপালের জেলা আদালত জমিটির মালিকানা সংক্রান্ত একটি মামলা খারিজ করে সাইফদের পক্ষে রায় দিয়েছেন। এর ফলে ১৬.৬২ একর বিতর্কিত ওই জমির মালিকানা সাইফ আলি খান, তার মা শর্মিলা ঠাকুর এবং দুই বোনের হাতেই থাকল। মামলার বিবরণ থেকে জানা যায়, ভোপালের নয়া পুরা এলাকায় অবস্থিত এই জমিটি নিয়ে ১৯৯৮ সালে আকিল আহমেদ ও তার সহযোগীরা আদালতে একটি মামলা করেন। তাদের দাবি ছিল, ১৯৩৬ সালে ভোপালের তৎকালীন নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের এই জমিটি দান করেছিলেন। সেই থেকে…

Read More

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে প্রথমবারের মতে বাংলাদেশে চালু হলো ‘মুন অ্যালার্ট’। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) চালু হলো ‘মুন অ্যালার্ট’। এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করার লক্ষ্যে ‘মিসিং আর্জেন্ট নোটিফিকেশন’ (এমইউএ) জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯ এর উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. নুরাননবী, অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের কনভেনার সাদাত রহমান, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর…

Read More

দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বলেন, ‘সব জায়গায় জটিলতা বিদ্যমান। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। ডা. তাসনিম জারা আরও বলেন, জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। ‘এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার…

Read More

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে যে, ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয়…

Read More

কাশ্মিরের শাকসগাম উপত্যকা নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ভারতের আপত্তি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং। শাকসগামে অবকাঠামো উন্নয়ন নিয়ে নয়াদিল্লির সমালোচনার জবাবে চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, এলাকাটি তাদের নিজস্ব ভূখণ্ড এবং সেখানে উন্নয়ন কাজ চালানো চীনের সার্বভৌম অধিকার। এই পাল্টাপাল্টি অবস্থান আবারও দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে সামনে নিয়ে এসেছে। সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) চীনের কাছে শাকসগাম উপত্যকায় চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে ভারতের সমালোচনা সম্পর্কে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব কথা বলেন। তিনি…

Read More

ইরানকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহে সম্ভাব্য বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৭৩ ডলারে। আইএনজি ব্যাংকের পণ্যবাজার কৌশলবিদরা জানিয়েছেন, ইরানে চলমান তীব্র সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা আরও জোরালো হয়েছে, যা তেলের দামে সরাসরি প্রভাব ফেলছে। উল্লেখ্য, ইরান…

Read More

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির প্রেমে মজেছেন এই তারকা। মূলত, একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি ও সোশ্যাল মিডিয়াতে এই দুই তারকার পারস্পরিক কর্মকাণ্ড নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা আলোচনা। সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা। গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও…

Read More

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নতুন তথ্য দিয়েছেন পে স্কেল সংক্রান্ত বিষয়ে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল প্রদান বা না প্রদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ড. সালেহউদ্দিন আরও বলেন, এই বিষয়টি নিয়ে পে কমিশন কাজ করছে এবং কমিশনের রিপোর্ট পাওয়ার পর পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া তিনি জানান, বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রশিক্ষণে ভারী ও হালকা যানবাহন চালানোর দক্ষতা বাড়ানো হবে। একই সঙ্গে, ড্রাইভার প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও দক্ষতা…

Read More

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল লিখেছেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে।’ ‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’

Read More