মোবাইল ফোনের মূল্য সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে এনবিআর মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটি প্রজ্ঞাপনজারি করে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। পর্দার অভিনয়ের চেয়েও বর্তমানে ব্যক্তিগত জীবনে স্পষ্টভাষী স্বভাবের কারণেই বেশি আলোচনায় থাকেন এই প্রবীণ অভিনেত্রী। সম্প্রতি বার্ধক্য এবং রূপচর্চার আধুনিক পদ্ধতি ‘বোটক্স’ ও ‘সার্জারি’ নিয়ে মুখ খুলেছেন জয়া। গ্ল্যামার জগতে যখন বয়স ধরে রাখার জন্য কৃত্রিম উপায়ে ছুরি-কাঁচি চালানো বা বোটক্স করানোর হিড়িক পড়েছে, তখন স্রোতের বিপরীতে হাঁটছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, ‘আমার মুখের প্রতিটি বলিরেখা এবং প্রতিটি ধূসর চুলের জন্য আমি গর্বিত। আমি আমার চেহারায় কখনো কৃত্রিম কিছু ব্যবহার করিনি এবং ভবিষ্যতেও করার কোনো পরিকল্পনা নেই।’ তার কথায়, ‘এমন কোনো দিন নেই যেদিন আমি সন্তানদের জন্য গর্ব অনুভব…
টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও তার মা আত্মহননের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেই দুঃসহ সময়ের কথা বর্ণনা করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ঐন্দ্রিলার বাবা শান্তনু সেন। তখন ঐন্দ্রিলার বয়স ২০ বছর। সেই দিনের ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, আমি কোলাঘাটের কাছে একটি শুটিংয়ে গিয়েছিলাম। সঙ্গে আমার মা ছিলেন। মাত্র আধা ঘণ্টা আগেই বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল। হঠাৎ মায়ের কাছে একটি ফোন আসে, বাবার এক্সিডেন্ট হয়েছে, আমরা যেন তাড়াতাড়ি চলে যাই। কলকাতার বেহালা শীলপাড়া এলাকায় একেবারে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন ঐন্দ্রিলা। এ অভিনেত্রীর ভাষায়, আমরা জানতাম না এটিএম থেকে কীভাবে টাকা…
দীর্ঘ বছরের সংসার জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত জয় ভানুশালী ও মাহি বিজ। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় মাহি। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ। মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি…
ইরানের বিক্ষোভে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তেহরান সতর্ক করে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপ করলে তারা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে। রোববার এ তথ্য জানিয়েছে অধিকার গোষ্ঠী এইচআরএনএ। ২০২২ সালের পর ইরান সরকার সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হওয়ায়, ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে তিনি হস্তক্ষেপ করবেন। ইরানের ভেতরে এবং বাইরের কর্মীদের কাছ থেকে পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক অধিকার গোষ্ঠী এইচআরএনএ জানিয়েছে, তারা দুই সপ্তাহের বিক্ষোভে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি যাচাই করেছে। এছাড়া ১০ হাজার ৬০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। ইরান…
রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। এবার সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল বার্সেলোনা। জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়।…
নির্বাচন কমিশনে (ইসি) শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ১৪১-২১০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শেষ করা হয়। এরমধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের…
আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার (১১ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সই করা ওই চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬) সনের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। চিঠিতে আরও বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কী করবেন এ নিয়ে জনমনে নানা কৌতূহল থাকলেও এবার নিজেই জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নির্বাচন পরবর্তী সময়ে তিনি তিনটি নির্দিষ্ট খাতে কাজ করার পরিকল্পনা নিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে এসব পরিকল্পনার কথা জানান ড. ইউনূস। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ে…
রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন আলামত যাচাই-বাছাই শেষে ডিবি পুলিশ আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। এরপর গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় ব্যাপক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ঘটনায় দুই শুটারের মধ্যে একজনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, হত্যায় অংশ নেয়া ২ জন শুটারের…
