প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না। নির্বাচন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নেপালি গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী হিসেবে যিনি এক সময় উপমহাদেশজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সাম্প্রতিক সময়ে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে আবারও দর্শকের নজর কাড়েন। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। রোববার (১১ জানুয়ারি) সকালে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরেছিলেন। তার কোনো শারীরিক অসুস্থতার কথা আগে জানা যায়নি। তাই হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম…
আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি সকল অংশিজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারবো। ভারত-বাংলাদেশ দুদেশের সম্পর্ক একটা উত্তেজনাকর অবস্থায় আছে। অনেকেই বলছেন দুদেশের বাণিজ্যে এটির প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোন প্রভাব পড়বে এরকম কোন কিছু আমরা দেখছি না। বাণিজ্যের ক্ষেত্রে…
ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, আজ আমাদের কারো মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পায়নি এসব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে বরকত উল্লাহ বুলু বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা বিএনপির সময়ে সুযোগ-সুবিধা…
নব্বইয়ের দশকে বলিউডে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’। সেই এক সিনেমা দিয়েই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন অভিনেত্রী অনু আগারওয়াল। ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তছনছ করে দেয় তার জীবন। ২৯ দিন কোমায় থাকার পর মৃত্যুকে জয় করে ফিরলেও গ্ল্যামার জগত থেকে চিরতরে হারিয়ে যান এই অভিনেত্রী। রোববার (১১ জানুয়ারি) ৫৭ বছরে পা দিলেন এক সময়ের জনপ্রিয় এই তারকা। ১৯৯৯ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনু আগারওয়াল। এতে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘ ২৯ দিন কোমায় ছিলেন। চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন তিনি। তবে সুস্থ হওয়ার পর দেখা যায়, তিনি তার পুরনো…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণকে তিনি ভালোবাসেন এবং তার প্রশাসনের উদ্যোগেই দেশটি নতুন করে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। এদিকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ, সামরিক অভিযান ও জাতীয় জরুরি অবস্থা ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, তিনি ইতোমধ্যেই ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ভেনেজুয়েলার জনগণকে ভালোবাসি এবং ইতোমধ্যেই ভেনেজুয়েলাকে আবার সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছি। যারা এই কাজ সম্ভব করে…
গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিনগুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিটিসিএল জানায়, আপগ্রেড করা প্যাকেজগুলোর মাধ্যমে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত হবে। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্যাকেজ আপগ্রেডের…
ইরানের বিক্ষোভরত জনতাকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে ঘোষণা করেছে দেশটিতে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার। বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। গতকাল শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, “সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহারেব’ (আল্লাহর শত্রু) বলে ঘোষণা করছে ইসরানের ইসলামি প্রজাতন্ত্র। ‘মোহারেব’-দের শাস্তি মৃত্যুদণ্ড।” ইরানের সংবিধানের ১৮৬ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে— তাহলে ওই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মোহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করে। ইরানের সংবিধানে আল্লাহর…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শাসকগোষ্ঠীর ভার জনগণের পক্ষ থাকতে হলে, ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে- ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে। রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোট দেব। সেদিন দুটি ভোট দিতে হবে। সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটা চিন্তা করে দেবেন; যাতে পরে পস্তাতে না হয়। একই দিনে যে দ্বিতীয় ভোটটি দেবেন, সেটি হচ্ছে গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে। এই সুযোগ…
‘সোমালিল্যান্ড’কে সম্প্রতি ইসরায়েল যে স্বীকৃতি দিয়েছে, তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মিলিত সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ইসরায়েল কর্তৃক ‘সোমালিল্যান্ড’-এর স্বীকৃতি এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনার জন্য এই জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছিল। অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং…
