Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। অসাধারণ গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও বৈশ্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশ্বের ৩৩,৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেন অধ্যাপক ড. সাইদুর রহমান। উল্লেখযোগ্য বিষয় হলো-এর আগের বছর ২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম অবস্থানে ছিলেন, যা তার গবেষণায় ধারাবাহিক উৎকর্ষ ও স্থিতিশীল সাফল্যের সুস্পষ্ট প্রমাণ। এছাড়া,…

Read More

বলিউডের ভেতরের রেষারেষি ও সহকর্মীদের সাফল্য নিয়ে হিংসাত্মক মনোভাব যেন ওপেন সিক্রেট ভারতের বিনোদন জগতে। এবার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির সাফল্য ও ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে নায়ক দাবি করেন, বলিউডে কারো সাফল্যকে সাধুবাদ জানানোর বদলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন, কোনো সিনেমা সফল হওয়া পুরো ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক। ছবি ব্যবসায়িক সাফল্য পেলে ইন্ডাস্ট্রিতে পুঁজি বাড়ে এবং আরও নতুন কাজের সুযোগ তৈরি হয়। বলিউডের বর্তমান পরিবেশ নিয়ে বিরক্তি প্রকাশ করে নায়ক বলেন, আমাদের এখানে মানসিকতা খুবই নিচু। একটি ছবি সফল হলে সবাই সেটির প্রশংসা…

Read More

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নুর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে…

Read More

বিশ্বজুড়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জাপান। মার্কিন গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ১০৬ দশমিক ৪৮ আইকিউ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় প্রথম স্থানে রয়েছে সূর্যোদয়ের দেশটি। এদিকে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা বা আইকিউ নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে নানা রসিকতা চোখে পড়ে। কিন্তু বৈজ্ঞানিক মানদণ্ডে বিশ্বের বুদ্ধিমান জাতিগুলোর তালিকায় দেশটির অবস্থান আসলে ঠিক কোথায়? ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় উঠে এসেছে বাংলাদেশিদেরও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রকৃত চিত্র। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। ৭৪ দশমিক ৩৩ গড় আইকিউ স্কোর নিয়ে বাংলাদেশ বর্তমানে ১৫০তম…

Read More

নব্বইয়ের দশকের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী আফসানা মিমি। সংযত অভিনয়, সহজ উপস্থিতি আর চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকের নির্ভরতার নাম। গত ২০ ডিসেম্বর ৫৭ বছরে পা রেখেছেন নন্দিত এ অভিনেত্রী। কিন্তু প্রতি বছর জন্মদিন এলেই তিনি কোনো আয়োজন বা উদযাপনে নয়, হাজির হন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে। সেদিন সেখানে জন্ম নেওয়া শিশুদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন তিনি। বছরের পর বছর নিঃশব্দে এই মানবিক কাজটি করে যাচ্ছেন মিমি। এই উদ্যোগের পেছনের কারণ সম্প্রতি প্রকাশ করেছেন আফসানা মিমি। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন জীবনের নানা অজানা গল্প। পডকাস্টে নিজের নাম নিয়েও মজার এক…

Read More

গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন। তারেক রহমান বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহরে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো। আওয়ামী ফ্যাসিবাদীর পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, প্রতিশোধ প্রতিহিংসা একটি দল বা মানুষের কি হতে পারে তা ৫ আগষ্ট দেখেছি। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে।…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দিয়েছে সরকার। একইসঙ্গে মেহেরপুর-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণও পেয়েছেন গানম্যান। রাজনৈতিক ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই শেষে গত বুধবার (৭ জানুয়ারি) এ তিনজনকে গানম্যান দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের দেহরক্ষী পাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইনও (হিরু)…

Read More

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সৌজন্য, শালীনতা ও সহিষ্ণুতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রাজনীতিকে কখনো প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি, বরং ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে রাজনীতি করার শিক্ষা দিয়েছেন। ক্ষমতার বাইরে থেকেও তিনি কখনো আপস করেননি, আবার ক্ষমতায় থেকেও অহংকারে ভেসে যাননি। এই ‘আপোষহীন’ অথচ সৌজন্যপূর্ণ রাজনৈতিক চরিত্রই তাকে বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী ও অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) নালছিটি মার্চেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নালছিটি উপজেলা বিএনপির উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে…

Read More

ইরানের সাধারণ জনগণের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপে সহিংস হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্র কিংবা কোনো শক্তি ইরানে সরাসরি সামরিক অভিযান চালাতে পারে— এমন আশঙ্কা করছেন না তিনি। শুক্রবার লেবানন সফরে গিয়েছিলেন সৈয়দ আরাগচি। সেখানে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা বিক্ষোভে হস্তক্ষেপ করেছে এবং এটা সত্য। মূলত তাদের হস্তক্ষেপের কারণেই জনগণের শান্তিপূর্ণ আন্দোলন সহিংস হয়ে উঠেছে।” প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা ইরানি রিয়েলের অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে…

Read More

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন। ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ…

Read More