Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলের বিভিন্ন বিষয় এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকের…

Read More

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। জনপ্রিয় একটি পর্যটন এলাকা পরিদর্শনের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পেরুর নাজকা লাইনস পরিদর্শনে যাওয়া একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন। তারা বিখ্যাত নাজকা লাইনস দেখতে যাচ্ছিলেন। এটি মাটিতে খোদাই করা বিশাল ভূ-চিত্র নিয়ে গঠিত একাধিক প্রত্নতাত্ত্বিক স্থানের সমষ্টি। দুর্ঘটনাস্থল থেকে পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে ১১ জন যাত্রী এবং…

Read More

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দূস্কৃতিকারীদের দ্বারা পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। মাঠপর্যায়ের সব ইউনিটকে অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য/দূস্কৃতিকারী কতৃক পুলিশের ব্যাবহৃত যানবাহন জীপ, পিক-আপ, বাস ইত্যাদি আক্রান্ত হতে পারে। এরকম ঘটনা প্রতিরোধে ডিউটিরত কোন যানবাহন সাময়িক বিরতিতে রাখলে অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। এছাড়া ডিউটি শেষে থানা,…

Read More

চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া হবে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। আর নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও…

Read More

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের ইশতেহারে ঘোষণা করেছিলেন সব বন্ধ জুটমিল, ইন্ডাস্ট্রি ও টেক্সটাইল মিল চালু করবেন। এমন বাস্তবতায় দেশের সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আশা করি, আবার সেই শিল্প প্রাণ ফিরে পাবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে। শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পাটশিল্প ও রেশমশিল্প হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য রক্ষা করতে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখিনি। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী শিল্পগুলোকে কীভাবে বাঁচানো যায়, প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা সেই লক্ষ্যে…

Read More

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। একই সঙ্গে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহদী আমিন। ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। তিনি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার এই পথচলায়…

Read More

বেসরকারি খাত নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। এতে দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কীভাবে বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা যায়— তা নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চান সরকারপ্রধান। ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনা, জ্বালানি সহয়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজকরণ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানান। বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

Read More

মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত বিশ্বব্যাপী অস্থিতিশীলতার প্রধান কারণ হয়ে উঠছে উল্লেখ করে অঞ্চলটির সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১ আগস্ট) রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। জাতিসংঘ মহাসচিব বলেন, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রবাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, খাদ্য ও প্রয়োজনীয় সারের দাম বেড়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির সতর্কবার্তা অনুযায়ী, এই পরিস্থিতির কারণে প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে। পাশাপাশি মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দা আরও লাখ লাখ মানুষকে দারিদ্র্যের…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। আন্দোলনের লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এখন সময় রাষ্ট্র পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার। শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন(বিপিজেএ)। জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। তিনি…

Read More

ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে। তবে সেই বিজয়কে টেকসই করতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন দেশের প্রধান চ্যালেঞ্জ। গালিবাফ বলেন, যুদ্ধে অর্জিত সাফল্যকে সুসংহত ও স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে দেশের জনগণের মধ্যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সবার আগে সর্বোচ্চ নেতার নির্বাহী কর্তৃত্ব ও কার্যকর সক্ষমতা আরও সম্প্রসারণ করতে হবে। তার ভাষায়, শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের সব প্রচেষ্টার সূচনা হওয়া উচিত এই ভিত্তি থেকেই। এদিকে, শনিবার (১ আগস্ট) ট্রাম্পের যুদ্ধ…

Read More