গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ২৮ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন। অপরদিকে, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি কমেছে। শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে আসে। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে কেনাবেচা হয়েছে। বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘স্বর্ণের বাজার গতি ফিরে পেতে লড়াই করছে। এফওএমসি বৈঠকের পর ডলার সূচকে বড় পতনের পর এটি আবার সামান্য ঘুরে দাঁড়িয়েছে। যা মূলত স্বর্ণের আলো কিছুটা ম্লান করে দিয়েছে।’ গত…
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম বিশ্বাস, ধর্ম চর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে, এ ধরনের সাম্প্রদায়িকতা ধর্মবিরোধী…। যখনই ধর্ম বিশ্বাসকে, চর্চাকে কোনো মহল একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত…
পাকিস্তানে কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩২ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটার কাছে একটি কয়লাখনিতে এই ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, বিস্ফোরণের সময় দুটি খনিতে মোট ৩৪ জন শ্রমিক কাজ করছিলেন। আতিফ বলেন, ‘এ পর্যন্ত দুটি খনি থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটেছিল, সেখানে এখনও দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’ এর আগে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রথম খনির প্রায় ৪ হাজার ফুট গভীরে ২৪ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খনির ভেতরে আগুন লেগে যায় এবং…
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়া স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যেসব গাড়ি ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করে এবং যেসব ড্রাইভারের লাইসেন্স নেই ও অদক্ষ বিআরটিএর সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে এসে তিনি এ কথা বলেন প্রশাসক জানান, যেসব গাড়ির অদক্ষ ড্রাইভার রাস্তায় গাড়ি চালায়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এরকম মর্মান্তিক মৃত্যু আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রশাসক বলেন, পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরের সেবা দিয়ে যাচ্ছেন। তারা যেন…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে আপত্তিকর ভিডিও ও ছবি ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসসহ একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ককরোচ জনতা পার্টির সাম্প্রতিক বিক্ষোভের পর হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌডের করা পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেয়। অভিযোগে বলা হয়েছে, ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ভিডিও ও ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রধানমন্ত্রীর বিকৃত উপস্থাপন করা হয়েছে। এসব কনটেন্ট মানহানিকর, উস্কানিমূলক এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি…
আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের…
রাজধানীর উপকণ্ঠে অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, মাদক তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে অভিযান চালানো হয়। সেখানে একটি আস্তানায় দীর্ঘদিন ধরে গোপনে কৃত্রিম উপায়ে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ইয়াবা তৈরি এবং ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল চক্রটি। এই অভিযানে র্যাব-১০-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচামাল, মাদক তৈরির যন্ত্রপাতি ও প্রস্তুত ইয়াবাসহ চক্রের চার সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও অভিযানের বিস্তারিত জানাতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর…
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম আলোচিত মুখ শেহজাদ পুনাওয়ালা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন টেলিভিশনের টক শোর পরিচিত এই মুখ। শুক্রবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বায়ো পরিবর্তন করেছেন পুনাওয়ালা। তিনি বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ কথাটি সরিয়ে দিয়েছেন। তবে এখন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ কথাটি রেখেছেন। হালনাগাদ করা বায়োতে তিনি লিখেছেন, ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী। পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৭ সালে আলোচনায় আসেন তিনি। সে সময় প্রকাশ্যে কংগ্রেসের…
