Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সেই কফি হাউজের আড্ডা যেমন আর নেই, তেমনি আমাদের মাতৃ ও শিশু সেবাও আর নেই। আমরা আধুনিক হয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪০-৫০ বছর আগে মা-বাবারা সন্তান লালন-পালনে গুরুত্ব দিতেন। কিন্তু আজ এই শিক্ষিত জনগোষ্ঠীর বা ধনী জনগোষ্ঠীর মায়েরা, বাচ্চাদের প্রতি সেই যত্নটা নিচ্ছেন না। শনিবার (১ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সিজারিয়ান প্রসবের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। অনেক মা নবজাতককে শালদুধ খাওয়াচ্ছেন না। শালদুধই একটি শিশুর জন্য…

Read More

বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ভ্যান ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌ-বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বগুড়ার আদমদীঘি থেকে মাছের রেনুপোনা বিক্রি করে পিকআপ ভ্যানটি বগুড়া শহরের দিকে ফিরছিল। পথে বৌ-বাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ ৪ জন নিহত হন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পেয়ে…

Read More

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মার্কিন এ বিশেষ দূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন। বৈঠকের…

Read More

যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপত্তা নিয়ে হরমুজ পাড়ি দিতে গিয়ে ইরানের হামলার কবলে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ। আজ শুক্রবার (৩১ জুলাই) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো তাদের নির্দেশনা উপেক্ষা করেছিল। এ কারণে এগুলোর ওপর হামলা হয়। এরপর জাহাজগুলো থেমে যায়। আর এ হামলার পর আরও চারটি জাহাজ দ্রুত তাদের গতিপথ বদলে ফেলে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড। তারা এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালানো এবং এগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে চারটি ট্যাংকার দ্রুত সময়ে তাদের গতিপথ বদলে আগের জায়গায় ফিরে যায়। সামরিক বাহিনী জানিয়েছে, এই জাহাজগুলো একটি ঘোষিত পথ দিয়ে ও যুক্তরাষ্ট্রের…

Read More

দেশের ৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (১ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়– খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর পুন, ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে…

Read More

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের ঘাঁটিতে একটি অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এর ফলে আকাশে ধোঁয়া উড়তে থাকে যা বহু মাইল দূর থেকেও দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, একক আসনের এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় এদিন সকাল ১০টার ঠিক আগে রানওয়ের কিছুটা সামনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। দুর্ঘটনার পর বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে জানায়, পাইলট বিমান থেকে বের হয়ে আসার পর তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। তার অবস্থা স্থিতিশীল এবং তার আঘাত…

Read More

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা, শ্যালিকা রুবিয়া এবং তার ২২ মাস বয়সী শিশু। এছাড়াও দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব আহত হয়েছেন। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে শেখ শিহাব, তার স্ত্রী, শ্যালিকা ও শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ায় যাচ্ছিলেন। আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গর। তার এ সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফর চলাকালে দু’দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা অব্যাহত থাকবে।

Read More

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। দুই ম্যাচের এ গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয় টাইগারদের প্রথম বহর। প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, দলের স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও প্রধান কোচ ফিল সিমন্স। বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন আগামী…

Read More

দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ধর্মকে কেন্দ্র করে দেশে বিভাজনের কোন সুযোগ নেই। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, ‘এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক…

Read More