সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে ঘরমুখো প্রায় দেড় কোটির ওপরে মানুষ। এবার আরও ১ কোটির কাছাকাছি কোরবানির পশু, এটাও তো পরিবহনের ব্যাপার। প্রায় আড়াই কোটি মানুষ এবং কোরবানির পশুকে মাত্র তিন-চার দিনের মধ্যে স্বস্তির ও নির্বিঘ্ন করা একটি বড় চ্যালেঞ্জ। শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের কুমিল্লা জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তেদর মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মহাসড়কগুলোতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে বসেছি। কিছু সমস্যা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার কর্মকর্তা। তিনি বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার মনিরকে আসামি করা হয়েছে। বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়, সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলের দিকে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকের নাম মনির। তিনি স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করেন। তাদের অভিযোগ, মনির তাদের কাছে নিজের…
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে অনুষ্ঠিত ৭টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এসব বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রিসভার ৮ম বৈঠকে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, মন্ত্রিসভার ৮ম বৈঠকে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে (আইবিসিএ) বাংলাদেশের যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জিসিএম-ন্যাপ (২০২৬-২০৩০) অনুমোদন দেয়া হয়েছে।…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও ইভিএম ব্যবহারের বিধান। সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় এসব প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। আগামী জুনের মধ্যেই পুরো বিধি প্রণয়নের কাজ শেষ হবে এবং আগামী অক্টোবর থেকে এই নির্বাচন শুরু হতে পারে বলে আশা করছে কমিশন। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় প্রয়োজনীয়…
হরমুজে যান চলাচলের ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দর ঘিরে নৌ-অবরোধ কার্যকর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২১ মে) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এ তথ্য জানায়। এ সময়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর যেকোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এ বিষয়ে ইরান-ওমানের আলোচনার খবর যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। ট্রাম্প অঙ্গীকার করে বলেন, ইরানকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্র ইরানের মজুতকৃত ইউরেনিয়াম খুঁজে বের করে ধ্বংস করবে। উল্লেখ্য, গেল ২৪ ঘণ্টায় অন্তত ৩১টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে বলে…
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও কিউবাকে ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন। ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটির সঙ্গে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ‘খুব বেশি নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রো পছন্ত ‘একটি কূটনৈতিক সমাধান’। তবে যে কোনো ‘হুমকি’ থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে রুবিওর এই মন্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক…
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ ও বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ২১ মে সর্বশেষ হজ ফ্লাইট সৌদি…
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। শুক্রবার (২২ মে) ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস হত্যাকারীর পক্ষে তারা মামলা পরিচালনা করতে চান না। এই সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের কাছে বার্তা পৌঁছাবে যে, তাদের কোনোভাবেই পার পাওয়ার সুযোগ নেই। তবে আদালত চাইলে তার পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করতে পারবেন বলেও জানান ঢাকা বারের সভাপতি। এদিকে রামিসা হত্যাকাণ্ডের মামলায় তার পরিবারের পক্ষে আইনি…
ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মন্ত্রিসভা বৈঠক শেষে স্কুলছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তিনি হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের বাবার কাঁধে হাত রেখে ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। নিহত শিশু রামিসা আক্তারের বড় বোনের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তার বাবা-মাকে উদ্দেশ্য করে বলেন, ‘এই অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার আমরা আগে…
ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান দাবি ছিল, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিতে হবে দেশটিকে। তবে এসব আলোচনার মাঝেই পারমাণবিক ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ জারি করেছেন, প্রায় অস্ত্রমানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না। মোজতবা খামেনির এ নির্দেশের কথা রয়টার্সকে জানিয়েছেন দুটি ইরানি সূত্র। তারা জানিয়েছেন, তেহরানের শীর্ষ নেতৃত্ব মনে করছে ইউরেনিয়াম বিদেশে পাঠালে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে দেশ আরো দুর্বল হয়ে পড়বে। তাই খামেনির নির্দেশে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এখনও…
