Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

দুবাইয়ে স্বর্ণ ক্রেতাদের জন্য সুখবর। ১০ দিন পর অবশেষে স্বর্ণের দাম কিছুটা কমে এসেছে, যা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলাতে সাহায্য করছে। বুধবার (৯ জুলাই) সকালে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে কমেছে ৩.২৫ দিরহাম, বর্তমানে যা দাঁড়িয়েছে ৩৬৬.৭৫ দিরহামে। এই দাম সর্বশেষ দেখা গিয়েছিল গত ৩০ জুন। গত ১০ দিনের মধ্যে দাম ৩৭০ দিরহামের ওপরে ছিল, যা স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে সাধারণ ভোক্তাদের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেছিল। বর্তমান মূল্য মাত্র ১.২৫ দিরহাম বেশি ৩০ দিনের সর্বনিম্ন ৩৬৫.৫০ দিরহামের তুলনায়। সেই সময়টাতেই দেখা গিয়েছিল চাহিদায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। একজন স্থানীয় স্বর্ণ বিক্রেতা বলেন, “ক্রেতারা শুধু চান যে স্বর্ণের দাম যেন ৩৬০…

Read More

বিএনপির কাছ থেকেই আওয়ামী লীগ একক নির্বাচন করার কৌশল শিখেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মঙ্গলবার (৮ জুলাই) নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুফতি ফয়জুল করীম বলেন, ১৯৯৬ সালে বিএনপি এককভাবে নির্বাচন করেছিল। বিএনপির কাছ থেকেই আওয়ামী লীগ একক নির্বাচন করার কৌশল শিখেছে। আবার আওয়ামী লীগের কাছ থেকে বিএনপিও শিখেছে। তারা মূলত এক গাছের দুইটি ডাল। এই দুই দল দুই রকম সাপ হলেও বিষ একই। তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি মাত্র ৪০ দিনের। আওয়ামী লীগ যত অন্যায়ই করুক, কিছুদিন পর মানুষ তা ভুলে যায়।…

Read More

ফেনী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই আশংকার কথা জানান। এর আগে, সকাল থেকে শুরু হওয়া অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা হচ্ছে। কারণ বুধবার সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের উপর থেকে আসা পানি কুমিল্লা ও ফেনী জেলার নদ-নদীগুলোর উপরে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত রাত ১০টা ৪২ মিনিটের চিত্র হতে দেখে যাচ্ছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বিতীয় বৈঠক অনেকটা গোপনে শেষ হয়েছে। চলমান গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি আলোচনায় কোনো অগ্রগতির বিষয়ে প্রকাশ্য ঘোষণাও দেননি তিনি। বরং বৈঠক শেষে আলোচনার বিষয়ে কিছু না জানিয়ে হোয়াইট হাউস ত্যাগ করেন নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আশা প্রকাশ করেছেন, এই সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। তবে, আশাবাদ প্রকাশ করার পরও আলোচনা এখনও পরিপক্ক না হওয়ায় দোহা সফর বিলম্বিত করেছেন তিনি। সূত্র জানিয়েছে, উইটকফ প্রথমে মঙ্গলবার কাতারে যাওয়ার কথা ছিল। তবে, তার সফর পিছিয়ে যাওয়ায় নতুন প্রস্থানের তারিখ এখনও নির্ধারিত হয়নি। মার্কিন রাষ্ট্রদূত মধ্যস্থতাকারীদের জানান, চুক্তিটি চূড়ান্ত…

Read More

ফেনীতে টানা ভারি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এছাড়া রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম উপজেলা। হঠাৎ পানি বৃদ্ধিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন অনেকেই। প্লাবিত গ্রামগুলোর অন্তত অর্ধশতাধিক পরিবারের ১৩৩ জন ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন স্থানীয় আশ্রয়কেন্দ্রে। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকা এবং বাঁধগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। জেলা…

Read More

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ায় ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন বাংলাদেশি আটক ছিলেন। এছাড়া আরও পাঁচজন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। আইওএম-এর তত্ত্বাবধানে পরিচালিত বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমানটি বুধবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো.…

Read More

ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন অনেক মানুষ হত্যা করছেন। সেইসঙ্গে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন। সবসময়ই খুব ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায় এসবের কোনও মানে নেই।” তিনি আরও বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন— তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের লোকজনও মরছে।” সিনেটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব…

Read More

নির্বাচনের তারিখ জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। সকালে একবার বলেছি, আমি আপনাদের জানাবো। দুই মাস আগে জানাবো, পুরো ডিটেইলস জানিয়ে দেবো। কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেবো, ভোটের তারিখের আগে। সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন। ইলেকশনের তারিখ নিয়ে আর কথা বলবো না। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে, ইমেজ ক্ষুণ্ন হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের…

Read More

পারমাণবিক আলোচনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার (৮ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনাসংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাঈল বাঘেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকান সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ের ওসলোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (৪ জুলাই) এক্সিওজের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে…

Read More

চীনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে এসে পৌঁছেছে। এক প্রতিবেদনে এক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ১২ দিনের যুদ্ধে ইসরাইলের হামলায় বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত পুনর্গঠন করতে চাইছে ইরান। সেই লক্ষ্যেই চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে দেশটি। প্রতিবেদন মতে, গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরই এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান সরবারহ সম্পন্ন হয়। আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের প্রচেষ্টা বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে।…

Read More