Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পারমাণবিক আলোচনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ দাবি প্রত্যাখ্যান করেন। মঙ্গলবার (৮ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনাসংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন ইসমাঈল বাঘেই। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমেরিকান সঙ্গে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা আবারও নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে নরওয়ের ওসলোতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (৪ জুলাই) এক্সিওজের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে…

Read More

চীনা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে এসে পৌঁছেছে। এক প্রতিবেদনে এক আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ১২ দিনের যুদ্ধে ইসরাইলের হামলায় বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত পুনর্গঠন করতে চাইছে ইরান। সেই লক্ষ্যেই চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে দেশটি। প্রতিবেদন মতে, গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরই এইচকিউ-৯বি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চালান সরবারহ সম্পন্ন হয়। আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের প্রচেষ্টা বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকেও বিষয়টি জানানো হয়েছে।…

Read More

টলিউডের একসময়ের জনপ্রিয় খল অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। এক সাক্ষাৎকারে তিনি বিনোদন জগতের বর্তমান চালচিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আবারও উসকে দিয়েছে চলচ্চিত্র শিল্পের ভেতরের কোন্দল ও পরিবর্তন নিয়ে আলোচনা। বিপ্লব চ্যাটার্জি অভিযোগ করেছেন, কাজ ফুরিয়ে গেলে তার খোঁজ আর কেউ রাখেন না। বিপ্লব চ্যাটার্জি জানান, তার জন্মদিন আর বছরের অন্য দিনগুলোর মধ্যে এখন আর তেমন কোনো পার্থক্য নেই। একসময় যখন তিনি নিয়মিত অভিনয় করতেন, তখন অন্তত জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের ফোন আসত। কিন্তু এখন সে সব বন্ধ। এমনকি কাজের প্রয়োজনে বা কুশল জানতেও কাউকে ফোন করলে তারা ফোন ধরেন না। তার কথায়, ‘কাকে ছেড়ে কার নাম বলব? বছর দুয়েক আগে এক…

Read More

ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচে টস জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ দলে আছে এক পরিবর্তন। প্রথমবার লঙ্কাদূর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০১৩ এবং ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার সুযোগ এসেছে নতুন ইতিহাস লেখার। বিশ্রাম কাটিয়ে বাংলাদেশের একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। যার ফলে দলে জায়গা হারিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ একাদশ তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা একাদশ নিশান মাদুশকা, পথুম নিসাঙ্কা, কুশল…

Read More

ছয় মাসের জন্য দূরদেশ কানাডায় পাড়ি দিচ্ছেন সত্তর দশকের জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। কিংবদন্তি এ অভিনেত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একমাত্র সন্তান অনিক। দীর্ঘদিন ধরেই কানাডায় বাস করছেন অনিক। দেশটির ইয়েল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে সেখানেই শিক্ষকতা করছেন। ছুটির ফাঁকে দেশে আসেন। মার সঙ্গে সময় কাটান। কখনও মাকে নিয়েই পাড়ি দেন উত্তর আমেরিকার উত্তরাংশের দেশটিতে। বিদেশ ভ্রমণ প্রসঙ্গে ববিতা সংবাদমাধ্যমে বলেন, অনেক দিন হলো দেশে আছি। এবার ছেলের সঙ্গে কানাডায় সময় কাটাতে চাইছি। ওর কাজের ফাঁকে দেশটাতে ঘুরে বেড়াব। সেখানে আমার ভাই-বোনদের সঙ্গে দেখা করব। অনেকদিন হলো তাদের সান্নিধ্য পাই না। ববিতা আরও বলেন,…

Read More

ট্রোল, বিতর্ক, সমালোচনা—এসব যেন নেহা কক্করের নিত্যসঙ্গী। মাসখানেক আগেই বিদেশে শো করতে গিয়ে দেরি করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কাটা দর্শকরা ঘণ্টাখানেক অপেক্ষা করেছিলেন নেহার জন্য। এরপর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পীর ওপরে। এবার নতুন বিতর্কে নাম জড়াল নেহার, ‘উদ্ভট’ ফ্যাশন সেন্স নিয়ে। সম্প্রতি হাতে একটি লাবুবু ডল নিয়ে নেটমাধ্যমে আদুরে ছবি পোস্ট করেছিলেন নেহা। কিন্তু নিন্দুকদের নজর গিয়ে পড়েছে গায়িকার পোশাকে। পরনে সাদা ক্রপ টপ, তার উপর নীল রঙের ব্রা। এখানেই শেষ নয়, ট্র্যাক প্যান্টের ভিতর থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল রঙিন জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা, মুখে হাসি—আর এভাবেই ছবি দিয়েছেন নেহা…

Read More

নিজের অভিনয় দক্ষতা এবং স্টাইলের জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং। তবে ৪০তম জন্মদিনে নিজের নতুন ছবি ‘ধুরন্ধর’-এর পোস্টার প্রকাশের পর সমালোচনার মুখে পড়লেন এই অভিনেতা। কারণ, এই ছবিতে রণবীরের বিপরীতে নায়িকা হয়েছেন মাত্র ২০ বছরের সারা অর্জুন। অর্থাৎ নায়কের থেকে ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেম করতে দেখা যাবে রণবীরকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “সালমানের মতো রণবীরও হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন।” এর আগে সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানার সঙ্গে ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম। তবে কে এই…

Read More

বলিউডের আমির খানের কাছে মেয়ের নামকরণ থেকে ভাই রুদ্রর অভিষেক ছবি ‘ওহো এনথান বেবি’— সাম্প্রতিক সময়ে নানা কারণে শিরোনামে তামিল অভিনেতা বিষ্ণু বিশাল। এবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ‘ওহো এনথান বেবি’র প্রি-রিলিজ অনুষ্ঠানে অভিনেতা নিশ্চিত করেছেন, তিনি ‘গট্টা কুস্তি ২’ এবং ‘রাতসাসান টু’ নিয়ে ফিরছেন। দুটি ছবিই প্রযোজনা করবে তার প্রযোজনা প্রতিষ্ঠান বিষ্ণু বিশাল স্টুডিওজ। বিষ্ণু বিশাল বলেন, “আমি এবার ‘গট্টা কুস্তি ২’ নিয়ে কাজ শুরু করছি। আগামী বছর ‘রাতসাসান টু’-এর কাজ শুরু করব।” ২০২২ সালে মুক্তি পাওয়া ‘গট্টা কুস্তি’ দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছিল। সিনেমাটি পরিচালনা করেন চেল্লা আয়্যাভু, যেখানে বিষ্ণুর বিপরীতে ছিলেন ঐশ্বর্য লক্ষ্মী। অন্যদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রাতসাসান’…

Read More

ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব জনাব এ বি এম আবদুস সাত্তার।

Read More

সম্প্রতি কমেডিয়ান ভারতী সিংয়ের জন্মদিন বেশ জাঁকজমকভাবে পালিত হলো ‘লাফটার শেফস সিজন টু’-এর সেটে। মেয়ের জন্মদিনে ভারতীর মায়ের এক অসাধারণ উদ্যোগ মন ছুঁয়ে গেছে সবার। অনুষ্ঠানে ভারতীর পছন্দের বেশ কিছু খাবার রান্না করেছিলেন প্রতিযোগীরা। সব আয়োজনের পর মঞ্চে ডাকা হয়েছিল ভারতীর মাকে। সেখানেই উঠে আসে ভারতীর জীবনের এক অজানা সত্য। জন্মদিনের উৎসবে রাহুল বৈদ্য ভারতীকে জিজ্ঞাসা করেন, গর্ভাবস্থায় তিনি কী কী খেয়েছিলেন? এই প্রশ্ন উঠতেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চারপাশ। এরপরই ভারতীর মা নিজের গর্ভাবস্থার সময়ের মানসিক লড়াই এবং ভারতীকে জন্ম দিতে না চাওয়ার বিষয়টি তুলে ধরেন। ভারতীর মা বলেন, ‘ওর জন্মের সময় আমি অনেক খেতাম, জল খেতাম, দৌড়াতামও।…

Read More